বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ
ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান

ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান

সীমু দা
সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:২১ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A7%82%E0%A6%B0%E0%A7%81%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%85%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5 %E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। সোমবার বিকালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অর্থ সহায়তার চেক বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ৯৯ জন ব্যবসায়ীর প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে অগ্নিকান্ডে ভূরুঙ্গামারী বাজারের প্রায় ১০০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া মালামাল ও সম্পদের পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইব্রাহীম, সাদ্দাম আলী ও ফরমান আলী বলেন, আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে পাঁচ হাজার টাকার চেক ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, অগ্নিকান্ডে ব্যবসায়ীদের অপুরনীয় ক্ষতি হয়েছে। ক্ষতির বিষয়টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীমহোদয়কে অবহিত করা হয়েছে। বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আছে এটা প্রমাণ করতেই আমি আপনাদের পাশে এসেছি।

অর্থ সহায়তার চেক বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ এবং ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদের প্রশাসক অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বাজার পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By