ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মায়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। এতে তার স্বামী ও পাঁচ বছরের মেয়ে আহত হয়েছেন।
রবিবার (৭ জুন) সকাল সাড়ে দিকে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল্লাহ গাজীর স্ত্রী।
জানা যায়, রেশমা বেগম স্বামী আব্দুল্লাহ গাজীর সঙ্গে গাজীপুরে বসবাস করতেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে তারা প্রাইভেটকারযোগে গাজীপুর থেকে সাতক্ষীরার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে মধুখালীর গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে মালেকা চক্ষু হাসপাতালের গেটের বাউন্ডারিতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা রেশমা বেগম গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার স্বামী ও পাঁচ বছরের মেয়ে আহত হন।
এবিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);