মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

ভারতে প্রায় ৪ লাখ কোটি টাকা বিনিয়োগ করছেন বাংলাদেশি শিল্পপতি, জানা গেল পরিচয়

সীমু দা
রবিবার, ৭ জুন, ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%AA %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF

বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের রবিন খুদার নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠান এয়ারট্রাংক ভারতের ডিজিটাল অবকাঠামো খাতে ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। কোম্পানির ভাষ্য, এ বিনিয়োগ এআই ও ক্লাউড সেবার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০৩০ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে এয়ারট্রাংক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রবিন খুদা বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় বিলিয়নিয়ার।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের ডিজিটাল ও এআই প্রযুক্তি বাজারকে কাজে লাগাতে এই মেগা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রাইভেট ইকুইটি ফার্ম ব্ল্যাকস্টোন এ প্রকল্পে এয়ারট্রাংককে অর্থায়ন ও সহযোগিতা করছে।

মোদীর সঙ্গে বৈঠক ও বিপুল বিনিয়োগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রবিন খুদার এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর গত ৫ জুন এয়ারট্রাংকের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করা হয়। কোম্পানিটি দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় পাঁচ গিগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার অবকাঠামো নির্মাণ করবে।

এ বিষয়ে মন্তব্য করে মোদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, এই বিনিয়োগ ভারতের ক্লাউড কম্পিউটিং ও এআই সেক্টরের গ্লোবাল হাব হিসেবে অবস্থান আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি কর্মসংস্থান বৃদ্ধি, অভ্যন্তরীণ সাপ্লাই চেইন সমৃদ্ধ করা এবং উদ্ভাবন-ভিত্তিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, মুম্বাইয়ের উপকণ্ঠে রায়গড়ে দুই লাখ কোটি রুপি ব্যয়ে তিন গিগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার হাব তৈরি করবে এয়ারট্রাংক। সিডনিভিত্তিক এই প্রতিষ্ঠান ইতোমধ্যেই প্রকল্পটির জন্য জমি কেনার সম্মতিপত্রে সই করেছে।

ফোর্বস এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিন খুদা বলেন, “ভারত হলো বিশ্বের এমন কয়েকটি বাজারের মধ্যে একটি, যেখানে ভবিষ্যৎ চাহিদার পরিমাপ আমাদের আকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি মিলে যায়। বিশাল জনসংখ্যা, ডিজিটাল রূপান্তর এবং এআই নিয়ে উচ্চাকাঙ্ক্ষার সমন্বয় ভারতের প্রবৃদ্ধিকে অনন্য করে তুলেছে।”

বর্তমানে অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের পাশাপাশি ভারতেও নিজেদের নেটওয়ার্ক দ্রুত বাড়াচ্ছে এয়ারট্রাংক। চলতি বছরের এপ্রিলে তারা মুম্বাই-ভিত্তিক ডেটা সেন্টার ডেভেলপার লুমিনা ক্লাউডইনফ্রাকে অধিগ্রহণ করে। এই লুমিনা ভারতের বিভিন্ন প্রান্তে প্রায় পাঁচ বিলিয়ন ডলার ব্যয়ে ৬০০ মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরির কাজ করছে।

রবিন খুদা বলেন, ‘লুমিনার মাধ্যমে ভারতের বাজারে প্রবেশের আগে থেকেই আমরা এখানকার সম্ভাবনা নিয়ে আশাবাদী ছিলাম। চলতি সপ্তাহে সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর আমরা আমাদের সেই প্রতিশ্রুতিকে আরও দ্বিগুণ করতে চলেছি। ভারত সরকার আমাদের স্পষ্ট বার্তা দিয়েছে যে, তারা বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত।’

কে এই রবিন খুদা?

ফোর্বসের রিয়েল-টাইম ডাটার অনুযায়ী, বাংলাদেশে জন্ম নেওয়া রবিন খুদার নিট সম্পদের পরিমাণ প্রায় ২১০ কোটি মার্কিন ডলার। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার শীর্ষ ধনীদের মধ্যে একজন।

রবিন খুদা ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন এয়ারট্রাংক, যা তার নেতৃত্বে দ্রুত এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শীর্ষ ডেটা সেন্টার অপারেটরদের মধ্যে জায়গা করে নেয়। ২০২৪ সালে ১৬ বিলিয়ন ডলারের চুক্তিতে ব্ল্যাকস্টোন ও কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ডের একটি জোট কোম্পানিটির অধিকাংশ শেয়ার কিনে নিলেও, রবিন খুদা এখনও উল্লেখযোগ্য শেয়ার ধরে রেখেছেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By