মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

বারে ৩ বার বল লাগলেই গোল, চোখ বেঁধে কর্নার কিক!

সীমু দা
শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%89%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%89%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA

ফুটবলকে বলা হয় ‘দ্য বিউটিফুল গেম’। তবে বাস্তবে অনেক ম্যাচই হয়ে ওঠে একঘেয়ে, ধীরগতির এবং রক্ষণাত্মক। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে হার এড়াতে দলগুলো অনেক সময় ঝুঁকি না নিয়ে নিরাপদ ফুটবল খেলে। এমন পরিস্থিতিতে খেলাটিকে আরও আকর্ষণীয় ও বিনোদনমূলক করতে নানা ধরনের অভিনব প্রস্তাব সামনে এসেছে।

বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্ট ফুটবলকে আরও রোমাঞ্চকর করতে কয়েকটি ব্যতিক্রমী ও মজার ধারণা তুলে ধরেছে।

বারে তিনবার লাগলেই গোল
আক্রমণাত্মক ফুটবলকে উৎসাহ দিতে কোনো দল যদি ম্যাচে তিনবার গোলপোস্ট বা ক্রসবারে বল লাগাতে পারে, তাহলে সেটিকে একটি গোল হিসেবে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে দলগুলো আরও বেশি শট নিতে উৎসাহিত হবে।

বাদ পড়া তারকাদের নিয়ে বিশেষ দল
এরলিং হালান্ড কিংবা মোহাম্মদ সালাহ-এর মতো তারকারা অনেক সময় দেশের ব্যর্থতার কারণে বিশ্বকাপে খেলতে পারেন না। এজন্য বিশ্বকাপে জায়গা না পাওয়া দেশগুলোর সেরা খেলোয়াড়দের নিয়ে একটি ‘নিউট্রাল টিম’ গঠনের প্রস্তাবও রয়েছে।

গোলকিপারদের জন্য কঠিন চ্যালেঞ্জ
ম্যাচ যত শেষের দিকে যাবে, গোলকিপারদের সুবিধা তত কমবে। এক পর্যায়ে এক হাত ব্যবহার নিষিদ্ধ, পরে দুই হাতই নিষিদ্ধ- এমনকি অতিরিক্ত সময়ে শুধু মুখ দিয়ে বল ঠেকানোর মতো কৌতুকপূর্ণ প্রস্তাবও দেওয়া হয়েছে।

চোটের ভান করলে শাস্তি
ফাউলের পর অতিরঞ্জিত অভিনয় বা ‘ডাইভিং’ বন্ধ করতে বলা হয়েছে, কেউ চোটের ভান করলে পরবর্তী ঘটনায় তার বিরুদ্ধে হওয়া ফাউলে প্রতিপক্ষকে শাস্তি না দেওয়ার নিয়ম চালু করা যেতে পারে।

দর্শক নেমে পড়বে মাঠে
ম্যাচের প্রথমার্ধে লটারির মাধ্যমে একজন দর্শককে ১০ মিনিটের জন্য মাঠে নামিয়ে দেওয়ার প্রস্তাবও রয়েছে। তিনি কোন দলকে সমর্থন করেন, তা কেউ জানবে না।

চোখ বেঁধে কর্নার কিক
কর্নারের সময় বক্সের ভেতরে ধাক্কাধাক্কি ও কুস্তি বন্ধ করতে কিকারসহ সব খেলোয়াড়ের চোখে পট্টি বেঁধে খেলা চালিয়ে যাওয়ার মজার ধারণাও তুলে ধরা হয়েছে।

‘বোরিং’ ফুটবলে পেনাল্টি
যদি কোনো দল অতিরিক্ত রক্ষণাত্মক বা একঘেয়ে ফুটবল খেলে, তাহলে ভিএআর তাদের বিরুদ্ধে প্রতিপক্ষকে পেনাল্টি দিতে পারবে- এমন প্রস্তাবও আলোচনায় এসেছে।

মাঠে একসঙ্গে দুটি বল
খেলার উত্তেজনা দ্বিগুণ করতে একই সময়ে দুটি বল দিয়ে ম্যাচ পরিচালনার ধারণাও দেওয়া হয়েছে, যদিও এতে রেফারি ও ধারাভাষ্যকারদের কাজ অনেক কঠিন হয়ে যাবে।

সৃজনশীল উদযাপনে কার্ড মওকুফ
রজার মিলা-র বিখ্যাত নাচের মতো সৃজনশীল গোল উদযাপন করলে খেলোয়াড়ের আগের একটি হলুদ কার্ড মওকুফ করার প্রস্তাবও রয়েছে।

অবশ্য এসব নিয়ম বাস্তবে চালু হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে ফুটবলকে আরও আকর্ষণীয় করার জন্য এমন ব্যতিক্রমী ও কল্পনাপ্রসূত ভাবনা যে আলোচনায় নতুন মাত্রা যোগ করে, সে বিষয়ে সন্দেহ নেই।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By