রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী মুষলধারে বৃষ্টি শুরু ঢাকায়, থাকবে কত দিন

পটুয়াখালী পৌরসভার উন্নয়নে সন্তোষ পরিকল্পনা কমিশনের

সীমু দা
শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%9F%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%AA%E0%A7%8C%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B7 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহমেদ (অতিরিক্ত সচিব) এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পটুয়াখালী পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন।

শুক্রবার (৫ জুন) প্রতিনিধি দলটি পৌর এলাকার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সরেজমিনে ঘুরে দেখেন।

প্রতিনিধি দলে সিটিসিআরপি, এলজিসিআরআরপি ও ইউআইআইপি প্রকল্পের দুইজন প্রকল্প পরিচালক এবং দুইজন উপ-প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।

এ সময় পটুয়াখালী পৌরসভার প্রশাসক ও উপসচিব জুয়েল রানা, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাইউম, প্রকৌশলী সুলাইমানসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দল পৌরসভার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সড়ক নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। তারা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও কার্যকারিতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব কবির আহমেদসহ প্রতিনিধি দলের সদস্যরা পটুয়াখালী পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় পটুয়াখালী পৌর এলাকাকে আধুনিক, টেকসই ও জনবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে একাধিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পরিকল্পনা কমিশনের এ উচ্চপর্যায়ের পরিদর্শন উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By