মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

গৌরীপুরে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাই, গ্রেফতার ১

সীমু দা
শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
%E0%A6%97%E0%A7%8C%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%93 %E0%A6%A8%E0%A6%97%E0%A6%A6 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%A7

ময়মনসিংহের গৌরীপুরে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গৌরীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মধ্যবাজার পশ্চিম লাইনের বাসিন্দা ব্যবসায়ী মো. স্বপন মিয়া (৩৮) গত ৫ জুন রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের ঢুলিপাড়া এলাকার মাহফুজ ‘স’ মিলের সামনে মোটরসাইকেল রেখে কাজ দেখতে যান। পরে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার পথরোধ করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। একই সঙ্গে তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী স্বপন মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় মধ্যবাজার পশ্চিম লাইনের বাসিন্দা মো. জাফর আহমেদ বাবু (৩৫) এবং পূর্ব কালিপুর (রিকশাপট্টি) এলাকার মো. শাহজাহান (৩০)-কে আসামি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পরপরই অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ৬ জুন রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে গৌরীপুর ইউনিয়নের সাতুতি এলাকা থেকে মো. জাফর আহমেদ বাবুকে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

গৌরীপুর থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান,“এ ঘটনায় ০৬ জুন ২০২৬ তারিখে দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা নং-০৭ রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শনিবার বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By