‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতা মূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক বর্ণাঢ্য র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আলোচনা সভায় স্বাস্থ্য সচেতনতা মূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খালিদ সাইফুল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা: দেবাশিস রায়, মেডিকেল অফিসার ডা: খালিদ হাসান নাঈম, ডা: তরিকুল ইসলাম, ডা: মামুন রেজা, ডা: সায়মা, স্বাস্থ্য পরিদর্শক আনিছুর রহমান, ইপিআই টেকনিশিয়ান সানোয়ার হোসেন সহ অন্যান্য মেডিক্যাল অফিসার, নার্স, ল্যাব টেকনোলজিষ্ট, স্বাস্থ্য পরিদর্শক ও অন্যন্য কর্মকর্তা কর্মচারি বৃন্দ।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);