প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে পারেন এমন একটি সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হতে চলায় এই পদের যোগ্য প্রার্থী হিসেবে বাংলাদেশের এই নোবেলজয়ীর নাম বারবার আলোচনায় আসছে।
বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচন ও সামাজিক ব্যবসা প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে তাঁর সুদৃঢ় কূটনৈতিক সম্পর্ক এই সম্ভাবনাকে জোরালো করে তুলছে। যদিও অতীতে এই খবরকে গুজব বলা হয়েছিল কিন্তু বর্তমানের জটিল বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বনেতারা জাতিসংঘের আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে তাঁর মতো একজন বিশ্বস্ত ও প্রভাবশালী ব্যক্তিত্বকে শীর্ষ পদে দেখতে চাইতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে এই পদের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের সমর্থন এবং কোনো ভেটো না থাকা বাধ্যতামূলক হওয়ায় ড. ইউনূসের ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণ ও পরাশক্তিগুলোর ঐকমত্যই চূড়ান্ত নির্ধারক হবে।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);