রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

দুই পুত্রের পর এবার কন্যার বাবা শাকিব খান

সীমু দা
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC %E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। গত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের বাণিজ্যিক চলচ্চিত্রে তার একচ্ছত্র আধিপত্য। অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে। তবে পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বারবার আলোচনায় এসেছেন এই অভিনেতা।

সম্প্রতি তৃতীয়বারের মতো বাবা হয়েছেন শাকিব খান। জানা গেছে, গত ১১ মে শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ঘরে জন্ম নিয়েছে একটি কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বুবলী।

ব্যক্তিগত জীবনে দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শাকিব খান। প্রথমে তিনি বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে। পরবর্তীতে তার জীবনসঙ্গী হন চিত্রনায়িকা শবনম বুবলী। এই দুই সম্পর্ক থেকে বর্তমানে তার তিন সন্তান রয়েছে—আব্রাহাম খান জয়, শেহজাদ খান বীর এবং নবজাতক শার্লিন খান।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্ম হয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের কলকাতার একটি হাসপাতালে। দীর্ঘদিন বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখলেও ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস বিষয়টি প্রকাশ্যে আনেন। পরে ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে। তবে আগের মতোই সন্তানের জন্ম ও বিয়ের বিষয়টি দীর্ঘ সময় গোপন রাখা হয়েছিল। অবশেষে ২০২২ সালের ৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের তথ্য প্রকাশ করেন শাকিব ও বুবলী।

সবশেষ চলতি বছরের ১১ মে তাদের পরিবারে যোগ দেয় কন্যাসন্তান শার্লিন খান। এর মধ্য দিয়ে তিন সন্তানের বাবা হলেন দেশের জনপ্রিয় এই অভিনেতা।

ব্যক্তিগত সম্পর্কের নানা টানাপোড়েন ও বিতর্ক থাকলেও সন্তানদের প্রতি দায়িত্বশীল বাবা হিসেবে পরিচিত শাকিব খান। অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পরও ছেলে জয় এবং বুবলীর ছেলে বীরের সঙ্গে নিয়মিত সময় কাটাতে দেখা যায় তাকে। জন্মদিন, ঈদ কিংবা বিভিন্ন বিশেষ উপলক্ষে সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যস্ত শুটিং সূচির মাঝেও সন্তানদের জন্য সময় বের করার চেষ্টা করেন এই অভিনেতা। তাদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়েও তিনি বেশ সচেতন। এর আগে জানা যায়, দুই ছেলেকেই রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-তে ভর্তি করিয়েছেন তিনি।

অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও এবং বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও সন্তানদের স্বার্থে দুই পরিবারের সঙ্গেই যোগাযোগ বজায় রেখেছেন শাকিব খান। ফলে তার পারিবারিক জীবনের নানা ঘটনা বরাবরই ভক্ত ও গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে থাকে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By