রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল

সীমু দা
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A4 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%86%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যিনর্বাহী কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল। আজ শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের রূপগঞ্জ মুচিরপোল এলাকা থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এসময় নড়াইল জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী টিটো, পৌর যুবদলের আহŸায়ক জাবেদুল হক জনি, সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল, কালিয়া উপজেলা যুবদলের আহŸায়ক কামাল সিদ্দিকী, কালিয়া পৌর যুবদলের আহŸায়ক হাসিবুর রহমান, জেলা যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিল্টন মোল্লাসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আলী হাসান বলেন, “নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে দেশের যুবসমাজ আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান। পাশাপাশি অন্যায়, অবিচার ও স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।”

সভাপতির বক্তব্যে সায়দাত কবির রুবেল বলেন, “নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মাদ নূরুল ইসলাম নয়ন এবং সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পলসহ সকল নেতৃবৃন্দকে নড়াইল জেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা বিশ্বাস করি, তাদের নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী নড়াইল জেলা যুবদল সংগঠনকে সুসংগঠিত করতে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে কাজ করে যাবে।”

উল্লেখ্য, গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি, মোহাম্মাদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক এবং রেজাউল কবির পলকে সিনিয়র সহ-সভাপতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যিনর্বাহী কমিটি ঘোষণা করা হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By