বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

শিশুদের খেলাধুলার ঝগড়া থেকে সংঘর্ষ, কেন্দুয়ায় নিহত ১

সীমু দা
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95 %E0%A6%87%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গন্ডা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল মিয়া ওই গ্রামের মঈন উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে জামাল মিয়ার সন্তান ও প্রতিবেশী সুজন মিয়ার সন্তানদের মধ্যে খেলাধুলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে বিষয়টি দুই পরিবারের অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে জামাল মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে স্থানীয়রা অভিযুক্ত সুজন মিয়ার স্ত্রী অজু আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, শিশুদের মধ্যে খেলাধুলা নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By