ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে খুনের পরিকল্পনাকারীদের চিহ্নিতকরণ, পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে শাহবাগে অবস্থিত ওসমান হাদি চত্ত্বর (শাহবাগ) থেকে মশাল মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্য প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মশাল মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান আদনান বলেন, এই সরকার ক্ষমতায় আসার পরেই ইনকিলাব মঞ্চকে আশ্বস্ত করে বলেছিল যে আমরা ওসমান হাদির বিচারের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু তাদের সরকার ফাংশন করার তিনমাস অতিক্রম করার পরেও এবিষয়ে কোনো দৃশ্যমান ভূমিকা দেখা যায়নি। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হলে এ হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ একটি বক্তব্য দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমরা তাকে পছন্দ করি, কিন্তু তার বক্তব্যে আমরা বাংলাদেশের স্বার্থের পক্ষে কোনো দৃঢ় অবস্থান দেখতে পাইনি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ করার পরেও আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টিকে আমলে নেওয়ার প্রয়োজন মনে করেননি। এটি অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, কিছুদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, ভারত ওসমান হাদির খুনিদের ফিরিয়ে দিতে রাজি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। প্রশ্ন হলো তাদের ফিরিয়ে আনার নির্দিষ্ট সময়সীমা কী? নাকি এ প্রক্রিয়া অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে?
সমাবেশে সংহতি জানিয়ে ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করে বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তত্ত্বাবধানে ও নির্দেশে বাংলাদেশে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। বিগত সরকারের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, এমন ব্যক্তিরা বা কোনো এজেন্সি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);