মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যা সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

সীমু দা
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:২৬ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7

কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর তারা কর্মসূচি প্রত্যাহার করে সড়কের পাশে মানববন্ধন করেন। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পদুয়ার বাজার অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা এ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এতে যাত্রী ও পরিবহনচালকদের চরম দুর্ভোগে পড়তে হয়। বিক্ষোভকারীরা জানান, বিমানবন্দর-সংলগ্ন এলাকার ভূমির মালিকানা, কর আদায় এবং চলাচলের রাস্তা ব্যবহারের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরোধ চলছে। একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অবরোধ চলাকালে স্থানীয় বাসিন্দা মীর হোসেন অভিযোগ করেন, তাদের পূর্বপুরুষদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের চলাচলের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চান। দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না।

আরেক বাসিন্দা মাহবুব মজুমদার বলেন, ব্রিটিশ আমল থেকে এই জমি আমাদের মালিকানাধীন। তাহলে আমরা কেন অন্য কোনো কর্তৃপক্ষকে কর দেব? আমরা এই সমস্যার একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান চাই। ‘নিজ ঘরে পরবাসী’ নামের সামাজিক সংগঠনের সভাপতি আশিক চৌধুরী বলেন, আমরা নিজ ভূমিতে অনেকটা পরাধীন অবস্থায় আছি। আমরা ১৩ টা গ্রামের মানুষ ভূমি সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান চাই। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে ভূমিসংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অবরোধের ফলে সৃষ্ট যানজটের বিষয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। তবে আমাদের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেন, সকাল থেকে আন্দোলনকারীরা মানববন্ধন করে। কেউ কেউ মহাসড়ক অবরোধের চেষ্টা করে, পরে আমরা তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছি। মানববন্ধনে অংশ নেন জেলা বিএনপি নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, নিজ ঘরে পরবাসী সংগঠনের সভাপতি আশিক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ ১৩ টা গ্রামের কয়েক হাজার এলাকাবাসী।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By