পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে ভেকু দিয়ে বালি উত্তোলনের দায়ে মোহাম্মদ শামীম হোসেন নামে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আসিফ আলী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে করতোয়া নদীতে ভেকু দিয়ে বালি উত্তোলন করছিলেন মোহাম্মদ শামীম হোসেন। পরে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আসিফ আলী। বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (২০২৩ সংশোধিত) অনুযায়ী ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বালি উত্তোলনে ব্যবহৃত ভেকুটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ নগদ প্রদান করেন মোহাম্মদ শামীম হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আসিফ আলী বলেন, নদীর তীরে ভেকু দিয়ে বালি উত্তোলন করছিলেন শামীম নামে ওই ব্যক্তি। পরে জরিমানা করা হয়েছে। একই সাথে সতর্ক করা হয়েছে যে, নদীতে অবৈধ উপায়ে বালি উত্তোলন ও পরিবহন শাস্তিযোগ্য অপরাধ। পরবর্তীতে একই কাজ করলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তবে এসময় শামীম হোসেন ক্ষমা প্রার্থনা করে ভুল স্বীকার করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);