সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

বগুড়ায় ভাইকে পিটিয়ে হত্যা, আটক ১

সীমু দা
বুধবার, ৩ জুন, ২০২৬, ১:৫৯ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A7%A7

বগুড়ার শেরপুরে বাঁশের কোড়ল (অঙ্কুর) ভাঙার অপবাদ দিয়ে হযরত আলী (৫৫) নামের এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও ভাতিজার বিরুদ্ধে।

গত মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত হযরত আলী বেলঘড়িয়া পূর্বপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এই ঘটনায় অভিযুক্ত মূল আসামি আব্দুর রহিমকে (৪৫) রাতেই আটক করেছে শেরপুর থানা পুলিশ। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল চারটার দিকে হযরত আলী মাঠের কাজ শেষ করে ঘরে ঘুমিয়ে ছিল।

এ সময় তার চাচাতো ভাই মৃত রইসুদ্দিনের ছেলে আব্দুর রহিম ও তার ছেলে নাঈম ইসলামের বাঁশবাগান থেকে বাঁশের কোড়ল ভাঙার অভিযোগ তোলেন হযরত আলীর বিরুদ্ধে। পরে রহিম ও তার ছেলে নাঈম তাকে ঘর থেকে ডেকে বের করে। কথা কাটাকাটির এক পর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই বাঁশ ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। বাধা দিতে গেলে হযরত আলীর স্ত্রীকেও মারধর করে। প্রত্যক্ষদর্শী মাকসুদা আক্তার মিম ও ফারুক বলেন, রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় স্বজনরা হযরত আলীকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যায়। হ

ত্যাকাণ্ডের খবর পেয়ে শেরপুর থানা পুলিশ রাতেই অভিযান চালায়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ প্রধান অভিযুক্ত আব্দুর রহিমকে আটক করে। তবে ঘটনার পর থেকে তার ছেলে নাঈম পলাতক রয়েছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আব্দুর রহিমকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বাকি আসামিকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন নির্মম হত্যাকাণ্ডের পর পুরো বেলঘড়িয়া গ্রাম জুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By