বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

যশোরের ঝিকরগাছায় আহাজারি, এক দুর্ঘটনায় মা-ছেলে-মেয়েসহ নিহত ৫

সীমু দা
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9D%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B0%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%8F%E0%A6%95 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%BE %E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%AB

ঈদের আনন্দ ভাগাভাগি করতে দীর্ঘ ৬ বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরছিলেন ছেলে আরিফুল ইসলাম। তাই বিমানবন্দরে আরিকুলকে রিসিভ করতে মা, ভাই, বোন, ভাগনা ভাগনি সকলে মিলে গিয়েছিলেন। পরিবারের সবার চোখে ছিল অপেক্ষা, বুকভরা আনন্দ আর স্বপ্ন। কিন্তু সেই আনন্দযাত্রাই মুহূর্তে পরিণত হলো মৃত্যুর মিছিলে।

ঢাকার বিমানবন্দর থেকে প্রবাসফেরত ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যশোরের ঝিকরগাছার একই পরিবারের চার সদস্য। তাদের সঙ্গে নিহত হয়েছেন প্রাইভেটকারের চালকও। সোমবার দিবাগত ভোর রাত সাড়ে ৪টার দিকে ফরিদপুর ভাঙ্গা উপজেলার মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের খোসালনগর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম (৫০), বড় ছেলে মালয়েশিয়াপ্রবাসী আরিফুল ইসলাম (২৮), ছোট ছেলে রাকিবুল ইসলাম (১৫) ও মেয়ে আয়েশা বেগম (৩৫)। এছাড়া দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রাইভেটকার চালক মনিরামপুর উপজেলার গৌরিপুর গ্রামের জাহিদ শেখ (২৮)। আহত হয়েছেন আরও দুই শিশু, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরছিলেন আরিফুল ইসলাম। তাকে বরণ করে আনতে পরিবারের সদস্যরা ঢাকার বিমানবন্দরে গিয়েছিলেন। বিমানবন্দর থেকে যশোরে ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় গাড়িটি।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। চারজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাকিবুল ইসলামের মৃত্যু হয়।

যশোরের বাঁকড়া ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার আনিছুর রহমান জানান, নিহতদের মরদেহ এখনও গ্রামের বাড়িতে পৌঁছায়নি। তবে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খোসালনগর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানোর বেদনায় নির্বাক হয়ে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা বলছেন, যে পরিবারটি প্রবাসফেরত ছেলেকে ঘিরে ঈদের আনন্দে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল, সেই পরিবারের চার সদস্যের একসঙ্গে চলে যাওয়া পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। খোসালনগরের প্রতিটি ঘরে এখন শোক, কান্না আর দীর্ঘশ্বাস।

শিবচর হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By