বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

সীমু দা
সোমবার, ১ জুন, ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%B2 %E0%A6%AB%E0%A6%B0%E0%A6%AE %E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%96

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরা এবং প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে সব কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ডিভিআর/এনভিআর সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগের আওতায় রাখতে হবে। পাশাপাশি ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যও বোর্ডে পাঠাতে হবে।

এ লক্ষ্যে আগামী ৮ জুনের মধ্যে [[email protected]](mailto:[email protected]) ঠিকানায় প্রয়োজনীয় তথ্য ই-মেইল করতে বলা হয়েছে।

বোর্ডের চাহিদাকৃত তথ্যের মধ্যে রয়েছে— সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড, ডিভাইসের সিরিয়াল নম্বর এবং ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী ও ট্যাগ কর্মকর্তাদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর।

বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে শিক্ষা বোর্ড।

ফরম পূরণের সময় বৃদ্ধি

এদিকে, এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ ও ১৬ জুন পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে।

একই সঙ্গে ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ জুন। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত তথ্যও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By