মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

শেষ পর্যন্ত বাঁচানো গেল না সেই দুলালীকে

সীমু দা
রবিবার, ৩১ মে, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%95%E0%A7%87

দীর্ঘ চিকিৎসা ও বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মারা গেছেন মানসিক ভারসাম্যহীন নারী দুলালী। রোববার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)–তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুলালীকে উদ্ধারকারী মিরপুর-২ নম্বরের ৬০ ফিট এলাকার বাসিন্দা মুছা করিম রিপন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

পোস্টে তিনি লেখেন, “সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে দুলালী মারা গেছেন। একজন দুলালীকে বাঁচাতে না পারলেও ভবিষ্যতে এমন অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। মানসিক স্বাস্থ্যসেবার কাঠামোগত পরিবর্তন এবং তাদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমার এই সংগ্রাম চলবে।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুলালী গুরুতর রক্তস্বল্পতা, শরীরে লবণ ও খনিজের ভারসাম্যহীনতা এবং সেপটিক শকে ভুগছিলেন। শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের মতে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন।

মুছা করিম রিপন জানান, গত ২২ মে বারেক মোল্লা মোড়ে প্রথম দুলালীকে দেখতে পান তিনি। অপুষ্টি ও অনাহারে তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। সাহায্যের জন্য খাবার দিলেও তিনি তা খেতে পারছিলেন না। পরে তাকে শ্যামলীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নেওয়া হলেও সেখানে ভর্তি করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ একের পর এক বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও কোথাও দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থা করা যায়নি। দুই দিনে মোট আটটি হাসপাতালে ঘুরেও আশ্রয় না পেয়ে একপর্যায়ে তাকে ধানমন্ডির একটি ফুটপাতে রাখতে বাধ্য হন রিপন।

ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে সরকারের নজরে আসে। পরে সরকারি উদ্যোগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। গত শুক্রবার প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দারও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। তবে শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ করে রোববার সকালে মৃত্যুবরণ করেন দুলালী।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By