শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সাহসী কিশোর রবির ৫ প্রাণ বাঁচানোর গল্প

সীমু দা
শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B8%E0%A7%80 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A7%AB %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA

প্রবল ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ে হঠাৎই ভয়ংকর রূপ নেয় কর্ণফুলী নদী। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের দেওয়ানজীঘাট ও কোদালা ঘাট এলাকায় একটি নৌকা ডুবে যায়।

নৌকাটিতে থাকা একই পরিবারের কয়েকজন সদস্য তখন জীবন-মৃত্যুর মুখে পড়েন। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও চিৎকার।

এমন পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দেয় ১৫ বছর বয়সী কিশোর মো. রবি উল্ল্যাহ। তার সঙ্গে ছিলেন বড় ভাই অলি উল্ল্যাহ এবং বন্ধু শিমুল ও আব্দুল্লাহ। তারা বাবা মোহাম্মদ বাবুলর ইঞ্জিনচালিত বোট নিয়ে দ্রুত ডুবন্ত নৌকার দিকে ছুটে যান।

প্রচণ্ড ঝড়ের মধ্যে নদীতে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও ভয়কে উপেক্ষা করে উদ্ধারকাজে অংশ নেন তারা। প্রায় ১০ মিনিটের চেষ্টায় ডুবে যাওয়া দুই শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে গিয়ে রবি উল্ল্যাহ নিজেও আহত হন। তার পায়ে কেটে গেলেও তিনি থেমে যাননি। মানুষের জীবন বাঁচাতে শেষ পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে যান।

ঘটনার পর স্থানীয়দের মুখে মুখে এখন রবি উল্ল্যাহর সাহসিকতার গল্প। এলাকাবাসীর ভাষ্য, এত কম বয়সে এমন মানবিকতা ও সাহস সত্যিই প্রশংসার দাবিদার। অনেকেই তাকে ‘কর্ণফুলীর সাহসী কিশোর’ বলেও অভিহিত করছেন।

তবে এত প্রশংসার মাঝেও রবির কণ্ঠে রয়ে গেছে আক্ষেপ। নিখোঁজ নববধূ কনিকা দাশকে উদ্ধার করতে না পারার কষ্ট এখনও তাড়া করে ফিরছে তাকে। রবি উল্ল্যাহ বলেন, নববধূকেও যদি বাঁচাতে পারতাম, তাহলে আরও ভালো লাগতো।

রবির বাড়ি রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ায়। নদীর সঙ্গে তার পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। তার পিতা মোহাম্মদ বাবুল দেওয়ানজীঘাট এলাকার ইঞ্জিন নৌকা চালক। ছোটবেলা থেকেই নদী আর নৌকার সঙ্গে বেড়ে ওঠা রবির সাহসিকতা যেন সেই অভিজ্ঞতারই প্রতিফলন।

এদিকে নিখোঁজ কনিকা দাশের সন্ধানে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল পর্যন্ত অভিযান চালিয়েছে। ঝড়ের সেই ভয়াল দিনে যখন অনেকে আতঙ্কে দিশেহারা, তখন কয়েকজন তরুণের মানবিক সাহস পাঁচটি প্রাণ ফিরিয়ে দিয়েছে জীবনে। কর্ণফুলীর ঢেউ হয়তো একদিন শান্ত হবে, কিন্তু রবি উল্ল্যাহদের সাহসিকতার গল্প রয়ে যাবে মানুষের মুখে মুখে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By