শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী মুষলধারে বৃষ্টি শুরু ঢাকায়, থাকবে কত দিন

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ

সীমু দা
বুধবার, ২৭ মে, ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন
%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%88%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%9C%E0%A6%B9%E0%A6%BE %E0%A6%86%E0%A6%9C

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার (২৭ মে) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ, পশু কোরবানি এবং হজের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

১০ জিলহজ সকালে মিনায় পৌঁছেই বড় জামারায় শয়তানের উদ্দেশে একে একে সাতটি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো জামারা এলাকা। হজরত ইবরাহিম আ.-এর সুন্নাহর অনুসরণে সম্পন্ন হওয়া এই প্রতীকী আমলের মধ্য দিয়ে শয়তানের কুমন্ত্রণা ও অশুভ শক্তির বিরুদ্ধে অবস্থান নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মুসল্লিরা।

কঙ্কর নিক্ষেপ শেষে শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। মিনার নির্ধারিত স্থানে পশু জবাইয়ের মাধ্যমে সম্পন্ন করেন এই গুরুত্বপূর্ণ আমল। আর যারা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে কোরবানি দিচ্ছেন, তারা কনফারমেশন বার্তা পাওয়ার পর পরবর্তী আনুষ্ঠানিকতার প্রস্তুতি নেন। পুরো প্রক্রিয়া জুড়েই হাজিদের মাঝে ছিল গভীর ধর্মীয় অনুভূতি ও প্রশান্তির আবহ।
 
কোরবানি সম্পন্ন হওয়ার পর মাথা মুণ্ডন বা চুল ছোট করার মধ্য দিয়ে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হন আল্লাহর মেহমানরা। দীর্ঘ প্রতীক্ষার পর ইহরামের সাদা কাপড় বদলে সাধারণ পোশাকে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি, তৃপ্তি আর আনন্দের ছাপ। একই দিনে সৌদি আরবজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By