পঞ্চগড় পঞ্চগড়ে হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেছেন সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ।
সোমবার বিকেলে পঞ্চগড় প্রেস ক্লাবের আয়োজনে পঞ্চগড় সরকারী অডিটরিয়াম চত্তরে ফিতা কেটে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি এডভোকেট নাজমূল ইসলাম কাজল , পঞ্চগড় পেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক সরকার হায়দার সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিল। এবারের মেলায় পঞ্চগড় সহ আশে পাশের জেলার বেশ কিছু হস্তশিল্প নিয়ে ৭০ টি স্টলে কেনাবেচা করা হবে।
মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত প্রবেশ ফি দিয়ে প্রবেশ করা যাবে। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী জানান স্থানীয় হস্ত ও কুটির শিল্প যাতে স্থান পায় সেজন্য আয়োজকদের নির্দেশনা দেন। পরে অডিটরিয়াম চত্তরে আতশবাজি করা হয়।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);