মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

ঢাবির ৩ ছাত্রদল নেতাকে অব্যাহতি

সীমু দা
সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A7%A9 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%A4%E0%A6%BF

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে হল শাখা ছাত্রদলের তিন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী তামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জগন্নাথ হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক চন্দন দাস, যুগ্ম-আহ্বায়ক বলক দাস এবং যুগ্ম-আহ্বায়ক রিপন চন্দ্র সরকারকে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’

এতে আরো বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।’

ভুক্তভোগী অভয় কুমার সিংহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী এবং জগন্নাথ হলের আবাসিক ছাত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করে বলেন, গত ২৪ মে সন্ধ্যায় পায়ের সমস্যার কারণে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ কক্ষে থাকলেও একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিত্যানন্দ পাল বলেন, ‘ঘটনার পরপরই ভিক্টিমের সঙ্গে কথা বলে তাকে ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে যাদের ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে, তাদের বিরুদ্ধে গত রাতেই প্রাথমিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ঘটনাটি রাজনৈতিক নয়। ভিক্টিমও কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেননি। তবে কিছু মহল ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে, যা মূল অভিযুক্তদের আড়াল করার সুযোগ তৈরি করতে পারে। হলের শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ছাত্রদল ভিক্টিমের পাশে থাকবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাবে।’

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By