বরিশালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। আর জেলার বাইরে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে ৪৬ জনের মৃত্যু হলো।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৪ জন রোগী ভর্তি হয়েছে। বিভাগে এ পর্যন্ত ৬ হাজার ৭৮৫ জন হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এদিকে গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে। নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬২২ জন। আর এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩।
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);