মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সাতক্ষীরায় কোরবানির জন্য প্রস্তুত ১ লাখ ২০ গবাদিপশু

সীমু দা
শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4 %E0%A7%A7 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96 %E0%A7%A8%E0%A7%A6 %E0%A6%97%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%81

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাতক্ষীরার পশুর হাট ও খামারগুলোতে এখন পুরোদমে জমে উঠেছে কেনাবেচা। জেলার বিভিন্ন প্রান্তে খামারি ও প্রান্তিক কৃষকেরা কোরবানির জন্য প্রস্তুত করেছেন প্রায় ১ লাখ ২০ হাজার গবাদিপশু। তবে চাহিদা তুলনামূলক কম হওয়ায় এ বছর প্রায় ১৯ হাজার পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যমতে, কোরবানির জন্য প্রস্তুত এসব গবাদিপশুর বাজারমূল্য প্রায় ৪৫০ কোটি টাকা। অন্যদিকে জেলায় মোট চাহিদা রয়েছে আনুমানিক ১ লাখ ১ হাজার পশুর। ফলে সরবরাহ চাহিদার তুলনায় ১৯ হাজার গবাদি পশু বেশি থাকায় বাজারে এক ধরনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে ঈদ ঘনিয়ে আসায় খামারগুলোতে শেষ সময়ের ব্যস্ততা এখন তুঙ্গে। খামারিরা পশু মোটাতাজাকরণে সময় দিচ্ছেন, তবে বাড়তি খরচের চাপ তাদের উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে গো-খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। অথচ সেই তুলনায় খামার পর্যায়ে পশুর ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ রয়েছে।

খামারিরা জানান, ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীরা খামার থেকে কম দামে পশু কিনে হাটে গিয়ে বাড়তি দামে বিক্রি করছেন। এতে একদিকে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সাধারণ ক্রেতাদেরও বেশি দামে পশু কিনতে হচ্ছে।

জেলার ১৩ হাজার ৪৩৯টি খামারে এ বছর বাণিজ্যিকভাবে পশু পালন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫০ হাজার ৭৩৫টি গরু, ৬৩ হাজার ১০৩টি ছাগল, ৬ হাজার ৮টি ভেড়া এবং ১৫৪টি মহিষ। গত বছরের তুলনায় উৎপাদন বেড়েছে প্রায় ২ থেকে ৩ শতাংশ।

সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর ভাড়ুখালি গ্রামের নিপা ডেইরি ফার্মের মালিক রবিউল ইসলাম জানান, খামারে আগে যেখানে শতাধিক গরু ছিল, এখন তা নেমে এসেছে ১০টিতে। প্রায় ২০ লাখ টাকার গরুর জন্য তিনি ১২-১৩ লাখ টাকার বেশি দাম পাচ্ছেন না। তিনি বলেন, খরচ বাড়ছে, কিন্তু দাম মিলছে না- এভাবে টিকে থাকা কঠিন। উৎপাদন ব্যয় বাড়লেও খামারে দাম কম, আর হাটে গিয়ে সেই পশুই বেশি দামে বিক্রি হচ্ছে।

জেলার শহরে, কালিগঞ্জ, তালা, শ্যামনগর, কলারোয়া, পারুলিয়া, সুড়িহাট ও কুটিঘাটার মতো বড় হাটগুলো ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় এ বছর পশুর দাম কিছুটা বেশি। গরু বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ৪ লাখ টাকা পর্যন্ত। অনেক ক্ষেত্রে ৮০ হাজার টাকার গরুর দাম হাঁকা হচ্ছে ১ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত, যা নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ. এম. মান্নান কবীর জানান, কোরবানির পশুর বাজার নিয়ন্ত্রণে ১৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এসব টিম হাটে সার্বক্ষণিক তদারকি করছে, যাতে কোনো অসুস্থ পশু বাজারে আসতে না পারে।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশের সুযোগ নেই। ফলে দেশীয় খামারিরাই এখন কোরবানির পশুর চাহিদা পূরণে বড় ভূমিকা রাখছেন, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By