সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

বরগুনায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

সীমু দা
শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%87%E0%A6%B6%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%82

“করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ এর সুফল ইত্যাদি বিষয়ে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নের ওপর প্রেস ব্রিফিং ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস ও জেলা তথ্য অফিসার বরগুনা।

প্রেস ব্রিফিংয়ে সরকারের সামাজিক সুরক্ষা, কৃষি উন্নয়ন, পানি ব্যবস্থাপনা, নারী ক্ষমতায়ন এবং পরিবেশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে “ফ্যামিলি কার্ড” কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকার সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চিনি, ডাল ও তেল ভর্তুকি মূল্যে পাবে। বরগুনার বেতাগী উপজেলায় ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। চিফ হুইপের সুপারিশে ৫২৫টি পরিবারের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে বলেও জানানো হয়।

কৃষি খাতের উন্নয়নে “কৃষক কার্ড” কার্যক্রমের আওতায় কৃষকদের সহজ শর্তে ঋণ, সার, বীজ ও আধুনিক কৃষিযন্ত্রসহ ১০ ধরনের সুবিধা প্রদান করা হচ্ছে। পাশাপাশি প্রান্তিক কৃষকদের আর্থিক স্বস্তি দিতে কৃষি ঋণ মওকুফ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, বরগুনা জেলায় ইতোমধ্যে ২১ হাজার কৃষকের ১৮ কোটি ৩৫ লক্ষ ৮১ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং প্রতি কৃষককে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ সুবিধা দেওয়া হয়েছে।

এছাড়া পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে সরকার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে উল্লেখ করা হয়। বরগুনা জেলায় বর্তমানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে ৫১টি খাল খনন করা হচ্ছে। বরগুনাসহ দেশের বিভিন্ন এলাকায় খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলমান রয়েছে।

নারীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে নির্দিষ্ট এলাকায় নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনার বিষয়টিও তুলে ধরা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

সভায় আরও উল্লেখ করা হয়, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরগুনা জেলায় উঠান বৈঠক, নারী সমাবেশ, চলচ্চিত্র ও টিভি প্রদর্শনী, মাইকিং, অনলাইন প্রচার এবং আলোচনা সভাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত পরিচালিত হচ্ছে।

বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, সম্মানিত গণমাধ্যম সহকর্মীদের সাথে নিয়ে অত্যন্ত স্বচ্ছতার সাথে সরকার প্রদত্ত সকল সুবিধা প্রকৃত মানুষের মাঝে প্রদান করা হবে। সরকারের এই জনমুখী উদ্যোগগুলো বরগুনার মানুষের জীবনমান উন্নত করবে উল্লেখ করে তিনি এই তথ্যগুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে সাংবাদিকদের আহ্বান জানান।

এছাড়াও সভায় বরগুনা প্রেসক্লাবের সভাপতি তার বক্তব্যে বরগুনার পরিবেশ সুরক্ষা ও দীর্ঘমেয়াদী উন্নয়নে বৃক্ষরোপণ ও খাল খনন কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি, মফস্বল সাংবাদিক ফোরামের সেক্রেটারি,রিপোটার্স ক্লাব বরগুনার সভাপতি ও সাধারণ সম্পাদক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় পত্রিকা “দৈনিক শেষকথা” ও “দীপাঞ্চলের” সম্পাদকীয় প্রতিনিধিরা এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সরকারের এসব উদ্যোগ সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, কৃষিখাতের উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By