সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

র‌্যাব সদস্যকে হত্যার পর এবার ডিবি পুলিশকে কুপিয়ে জখম

সীমু দা
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:১১ অপরাহ্ন
%E0%A6%B0%E2%80%8C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC %E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87 %E0%A6%95%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%96%E0%A6%AE

বরিশালের উজিরপুরে মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এসময় ডিবির এক সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জেলার পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্যের নাম মৃনাল। এছাড়া আটককৃতরা হলেন- মাদক কারবারি শামীম মোল্লা (২৬), বৃদ্ধ মুনসুর মোল্লা (৭০), আলাউদ্দিন (২৪) ও আরিফ মোল্লা (২৩)।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে জেলা ডিবির ৭ সদস্যের একটি টিম উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক উদ্ধার কাজে বাধা দেয় অভিযুক্তরা।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় ডিবি সদস্যদের সঙ্গে মাদক কারবারিদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুড়ে ফেলে। পরে ডিবির কনস্টেবল মৃনাল পুকুর থেকে ওই মাদকদ্রব্য উদ্ধারের চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর জখম হন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে। আহত কনস্টেবল মৃনালকে তাৎক্ষণিকভাবে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বরিশাল জেলার পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান বলেন, অভিযানের সময় মাদক কারবারিরা মাদক নিয়ে পুকুরে ঝাপ দেয়। তখন আমাদের ডিবি পুলিশের সদস্যরা তাদের ঝাপটে ধরে। এসময় ধস্তাধস্তির একপর্যায় আমাদের পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে অভিযান দল।

তিনি বলেন, আটকের ঘটনায় উজিরপুর মডেল থানায় পৃথক দুটি মামলা হবে। একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এবং অপরটি পুলিশের ওপর হামলা এবং সরকারে কাজে বাধা প্রদানের অভিযোগে। এই ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।

এরআগে, সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর এক সদস্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত র‌্যাব সদস্যের নাম ইমন আচার্য্য (বিপি নম্বর- ৯৮১৮২১৯২০৫)।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By