মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

‘আমাকে কিল-ঘুষি মারা হয়েছে, ছিনিয়ে নিয়েছে ফোন-মানিব্যাগ’

সীমু দা
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%98%E0%A7%81%E0%A6%B7%E0%A6%BF %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তাকে কিল-ঘুষি মারা হয়েছে বলে তিনি নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন।

স্থানীয়রা জানান, শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, ছাত্রদল ও যুবদলর নেতাকর্মীরা হামলায় জড়িত ছিলেন।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি ঝিনাইদহে যান এবং জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে বের হওয়ার পর পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু হয় বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে অন্তত তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, তাকেও লক্ষ্য করে কিল-ঘুষি মারা হয়েছে। হামলার সময় মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।

ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা থানায় অবস্থান নিয়েছেন বলে জানান তিনি। একই সঙ্গে হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন।

এদিকে তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা থানার সামনেও হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By