মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

দক্ষিণবঙ্গের ২৫ তরুণের খামারি হওয়ার গল্প বদলাচ্ছে ব্র্যাক ডেইরি

সীমু দা
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A3%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%A8%E0%A7%AB %E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%B9%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA %E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95 %E0%A6%A1%E0%A7%87%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BF

শেরপুরে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে দক্ষিণবঙ্গের ৫টি জেলার ২৫ জন তরুণ উদ্যোক্তা অংশ নেন। “দক্ষ তরুণ টেকসই ডেইরি” স্লোগানকে ধারণ করে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট এই কর্মশালার আয়োজন করে, যার লক্ষ্য ডেইরি শিল্পে বিপ্লব ঘটানো এবং শিক্ষিত যুবসমাজকে স্বাবলম্বী করা।

বৃহস্পতিবার সকাল ৯টায় শেরপুর উপজেলার সাধুবাড়ীতে অবস্থিত ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট (বিএটিআই) চত্বরে “টেকসই ডেইরি উন্নয়ন” শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাছাইকৃত ২৫ জন শিক্ষিত তরুণ ডেইরি উদ্যোক্তা এতে অংশ নেন।

আয়োজকদের সূত্রে জানা যায়, অনেক শিক্ষিত যুবক ডেইরি খামার স্থাপনে আগ্রহী হলেও মাঠপর্যায়ে সঠিক জ্ঞান, আধুনিক প্রযুক্তির অভাব এবং সঠিক ব্যবস্থাপনার গাইডলাইনের অভাবে অনেকেই শুরুতেই বড় অঙ্কের লোকসানের মুখে পড়েন। তরুণদের এই চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপ দিতেই ব্র্যাক ডেইরির এই আয়োজন। দিনব্যাপী এই প্রশিক্ষণে ডেইরি শিল্পের সমসাময়িক সমস্যা, খামার ব্যবস্থাপনার আধুনিক কৌশল এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারী তরুণদের যাতায়াত, থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করেছে ব্র্যাক ডেইরি। প্রশিক্ষণ শেষে সফল উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেটও বিতরণ করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে ডেইরি খাত দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। গ্রামীণ পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা এবং দেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন ও অতিথি হিসেবে একঝাঁক বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিশেষ সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার এবং একই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডেইরির মিল্ক কালেকশন ও প্রোডিউসার সার্ভিস বিভাগের সিনিয়র ম্যানেজার ডা. মো. মিজানুর রহমান, প্রোডিউসার সার্ভিস শাখার ম্যানেজার ডা. রিপন মিয়া, ডেপুটি ম্যানেজার ডা. মারুফ উদ্দিন এবং ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের প্রিন্সিপাল ড. মো. আহসান হাবিব।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By