ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা| তারা হলেন- রাজধানীর দক্ষিণ খানের ব্যবসায়ি মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের গৃহবধূ আফরোজা বেগম| দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় এই সুবিধা পান তারা| ঈদুল আজহার আগে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পাওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে তাদের পরিবার|
এর আগে ক্যাম্পেইনের চলতি সিজনে ওয়ালটনের ফ্রিজ ও এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার|
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর উত্তরার গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজা কর্তৃক আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মাহমুদুল হাসানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন| এর আগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ওয়ালটন প্লাজা শাখার আয়োজিত পৃথক অনুষ্ঠানে ক্রেতা আফরোজা বেগমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেয়া হয়|
পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ|
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);