রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

এনসিপি নেতার বিরুদ্ধে তামাক চাষী সমিতির নামে অপপ্রচারের অভিযোগ

সীমু দা
বুধবার, ২০ মে, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%80 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

লালমনিরহাটে এনসিপি নেতা রাসেল আহমেদের বিরুদ্ধে তামাক চাষী সমিতির বিরুদ্ধে অপপ্রচার এবং বাজার নিয়ন্ত্রণ চেষ্টা এবং সিন্ডিকেট তৈরীর চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার(২০ মে) দুপুরে জেলা তামাক চাষী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলা হয়।

​সংবাদ সম্মেলনে বক্তব্যে সমিতির সভাপতি আব্দুল মোনায়েম সিদ্দিক মিলন দাবি করেন, এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক রাসেল তামাক চাষীদের বিভ্রান্ত করতে এবং নিজেদের ফায়দা লুটতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়াচ্ছেন। মূলত একটি স্থানীয় সিন্ডিকেট ও দালাল চক্র তামাকের বাজার নিজেদের নিয়ন্ত্রণে নিতেই এই পাঁয়তারা শুরু করেছে।

​চাষী নেতারা বলেন, এই চক্রটি অতীতেও তামাক বিক্রয় প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগী হিসেবে সাধারণ কৃষকদের ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও তারা নতুন করে সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে, যাতে তামাকের বাজারকে নিজেদের কব্জায় রাখা যায়।

​সংবাদ সম্মেলনে বক্তারা জানান, তামাক চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং শোষণমুক্ত বাজার বজায় রাখার লক্ষ্যে ইতিমধ্যেই জেলা প্রশাসনের মাধ্যমে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছে ২২ দফা দাবি উপস্থাপন করা হয়েছে। যার বেশ কিছু দাবি ইতিমধ্যে পূরণ হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নের পথে রয়েছে। প্রশাসনের এই ইতিবাচক উদ্যোগকে আড়াল করতেই একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। ​নেতারা আরও উল্লেখ করেন, এবারের মৌসুমে বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে তামাকের গুণগত মান কিছুটা কম হলেও, সেই অজুহাতে যেন চাষীদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না করা হয়। তামাকের সঠিক গ্রেডিং ও ন্যায্য দাম নিশ্চিত করতে তারা জেলা প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

​সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে লালমনিরহাট জেলা তামাক চাষী সমিতির সহ-সভাপতি নুরনবী নয়ন, সাধারণ সম্পাদক হবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিঠু, দপ্তর সম্পাদক আব্দল আলীম প্রমূখ উপস্থিত ছিলেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By