মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

সুন্দরবনে ট্রলার ডাকাতি, ১৭ জেলে অপহরণ

সীমু দা
বুধবার, ২০ মে, ২০২৬, ২:৪০ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF %E0%A7%A7%E0%A7%AD %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%A3

সুন্দরবন সংলগ্ন খটকা খাল এলাকায় ট্রলার ডাকাতির ঘটনায় ১৭ জন জেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ মে) রাত ১১টার দিকে পাথরঘাটা থেকে পশ্চিমে সুন্দরবনের খটকা খাল এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃতদের মধ্যে এখন পর্যন্ত ১১ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, অপহৃত জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে। ঘটনার পর থেকেই জেলেদের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তবে কোন জলদস্যু বাহিনী এ অপহরণের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত অপহরণকারীরা মুক্তিপণও দাবি করেনি বলে জানিয়েছে পরিবার ও সংশ্লিষ্টরা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সুন্দরবনের কটকা খাল এলাকা থেকে ১৭ জন জেলেকে জলদস্যুরা অপহরণ করে নিয়ে গেছে। তবে কোন বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগীর আলম বলেন, “অপহরণের খবর পাওয়ার পর থেকেই পরিবারগুলোর মাঝে আতঙ্ক বিরাজ করছে। এখন পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার বিষয়টি চিফ হুইপের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনা হয়েছে এবং প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। এদিকে সুন্দরবন এলাকায় জলদস্যুদের পুনরায় তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জেলে ও ট্রলার মালিকদের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By