মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বিওয়াইডির ৩ নতুন গাড়ি দেশের বাজারে, মিলবে এক হাজার কিলোমিটার রেঞ্জ

সীমু দা
বুধবার, ২০ মে, ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B0 %E0%A7%A9 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%95 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0

দেশের রাস্তায় বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব যানবাহনের বিপ্লব ঘটাতে নতুন তিনটি মডেলের গাড়ি উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি।

রবিবার (১৭ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানের মাধ্যমে বিওয়াইডি ‘সিল ৫’, ‘সিল ৬’ এবং ‘সিলায়ন ৬ এডব্লিউডি’ মডেলের গাড়িগুলো বাজারজাতকরণের ঘোষণা দেয়।

নতুন আসা ‘বিওয়াইডি সিল ৫’ গাড়িটি একটি সুপার প্লাগ ইন হাইব্রিড ইভোলিউশন (পিএইচইভি) সেডান। এতে রয়েছে- অত্যাধুনিক ডিএম আই প্রযুক্তি, যা ১ হাজার কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ প্রদান করতে সক্ষম। অন্যদিকে, সম্পূর্ণ বৈদ্যুতিক সেডান ‘বিওয়াইডি সিল ৬’ এক চার্জে ৪১০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এতে ডিসি ফাস্ট চার্জিং ও উন্নত সেফটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

প্রিমিয়াম এসইউভি প্রেমীদের জন্য আনা হয়েছে ‘বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি’। এটি একটি অল হুইল ড্রাইভ হাইব্রিড গাড়ি, যা ১২৮ কিলোমিটার পর্যন্ত পিওর ইলেকট্রিক রেঞ্জ দেয়। গাড়িটিতে ১৫.৬ ইঞ্চির ইন্টেলিজেন্ট ডিসপ্লে ও প্যানোরামিক সানরুফসহ বিলাসবহুল সব সুবিধা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বাজারে আসা নতুন মডেলগুলোর দাম ক্রেতাদের সাধ্য ও প্রিমিয়াম অভিজ্ঞতার কথা মাথায় রেখে নির্ধারণ করা হয়েছে।

‘বিওয়াইডি সিল ৫’ প্রথম ৫০০ ইউনিটের জন্য বিশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮ লাখ ৯০ হাজার টাকা। ‘বিওয়াইডি সিল ৬’ সম্পূর্ণ বৈদ্যুতিক এই সেডানটি পাওয়া যাবে ৪৮ লাখ ৯০ হাজার টাকায় এবং ‘বিওয়াইডি সিলায়ন ৬’ প্রিমিয়াম কোয়ালিটির এই এসইউভিটির দাম নির্ধারণ করা হয়েছে ৭১ লাখ ৯০ হাজার টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিওয়াইডি এশিয়া প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং বলেন, বাংলাদেশ বিওয়াইডির বৈশ্বিক এনইভি ভিশনের জন্য ক্রমশ গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হচ্ছে। সিল ৫, সিল ৬ ও সিলায়ন ৬ এডব্লিউডির মাধ্যমে আমরা এমন উন্নত প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সেফটি ও টেকসই মোবিলিটি সল্যুশন নিয়ে এসেছি, যা ভবিষ্যতের পরিবহনের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এই গাড়িগুলো বাংলাদেশের ক্রেতাদের নিউ এনার্জি মোবিলিটি অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, আজকের এই উদ্বোধন বাংলাদেশের এনইভি ইকোসিস্টেম সম্প্রসারণে বিওয়াইডি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। ভিন্নধর্মী লাইফস্টাইল ও ড্রাইভিং চাহিদার জন্য তারা বৈচিত্র্যময় গাড়ির অপশন নিয়ে এসেছেন। হাইব্রিড এফিশিয়েন্সি থেকে শুরু করে সম্পূর্ণ ইলেকট্রিক ইনোভেশন ও প্রিমিয়াম এসইউভি পারফরম্যান্স-নতুন এই লাইনআপ বাংলাদেশের স্মার্ট মোবিলিটির পরবর্তী বিবর্তনকে তুলে ধরছে।

বিওয়াইডি কর্তৃপক্ষ জানায়, প্রতিটি গাড়িতেই তাদের নিজস্ব ‘ব্লেড ব্যাটারি’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। আজ উদ্বোধনী অনুষ্ঠানের দিনই ইতিমধ্যেই ৬০টি প্রাক-অর্ডার করা গাড়ি গ্রাহকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By