মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

ঘরে বসেই মিলছে ডিজিটাল ভূমি সেবা

সীমু দা
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন
%E0%A6%98%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE

ভূমি সংক্রান্ত ভোগান্তি কমাতে বর্তমান সরকার ভূমি মন্ত্রণালয় সম্পূর্ণ ডিজিটালাইজড করেছে। ফলে ঘরে বসেই ক্লিকেই মিলছে ভূমি সেবা। হয়রানি ছাড়াই পাওয়া যাচ্ছে নামজারি, খাজনা, খতিয়ান ও মৌজা ম্যাপ। ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট ও ভূমি অ্যাপের মাধ্যমে এসব সেবা পাচ্ছে ভূমি মালিকরা।

ভূমির মালিকরা তাঁদের এনআইডি নম্বর ও মোবাইল নম্বর বা ইমেল দিয়ে আইডি খুলে ঘরে বসেই ভূমি সেবাগুলো পাচ্ছেন। এছাড়া ভূমি মালিকরা দেশ বিদেশ থেকে হট লাইনে পাচ্ছেন ভূমি সেবার তথ্য। মঙ্গলবার দুপুরে তিন দিনব্যাপি ভূমি সেবা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথাগুলো বলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগান নিয়ে উপজেলা ভূমি অফিস চত্বরে তিন দিনব্যাপি ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন পর্ব শেষে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান, রেড জুলাইয়ের সমন্বয়ক মোতালেব হোসেন, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রেজাউল করিম, সেবা গ্রহিতা আতিকুজ্জামান লাবু, ভূমি সহায়তা কেন্দ্র’র ওবায়দুর রহমান, শিক্ষার্থী সিমা আক্তার প্রমুখ।

পরে স্টল পরিদর্শন, সেবা গ্রহিতাদের শুনানি, বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা ভূমি অফিস চত্বরে বিভিন্ন ফলজ ও ফুলের বৃক্ষ রোপণ করা হয়। উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, ভূমি মালিকদের অনলাইন ভূমি সেবায় সচেতনতায় মেলা চলবে ১৯ মে হতে ২১ মে পর্যন্ত।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By