কিশোরগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে এক দিনে ৯০ জনকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ তোফাজ্জল হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেফতারদের মধ্যে মাদকবিরোধী অভিযানে ৩৯ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২৭ জন, নিয়মিত মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ২ জন রয়েছেন।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার আরো বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলাকে অপরাধমুক্ত রাখতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পুলিশ সুপার কঠোর বার্তা দিয়ে বলেন, “অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”
জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকের বিস্তাররোধ এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ঘোষিত “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এছাড়া কিশোরগঞ্জকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);