জনগণকে ভূমি সেবা নিতে গিয়ে আর দুর্নীতি ও হয়রানির শিকার হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করছে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার। সব বিষয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়।”
তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা দেওয়া হবে, যাতে সাধারণ মানুষকে অযথা ভূমি অফিসে ঘুরতে না হয় এবং কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয়।
তারেক রহমান বলেন, ভূমির পরিকল্পিত ব্যবহার বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও সহজ করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারা দেশের উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে একযোগে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন।
তিন দিনব্যাপী এ মেলা আগামী বৃহস্পতিবার (২১ মে) শেষ হবে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);