মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

ভারতের মানচিত্র বদলে দেয়ার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রীর 

সীমু দা
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B9%E0%A7%81%E0%A6%81%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে এবং দেশটি ইতিহাসের অংশ হয়ে যেতে পারে।

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

খাজা আসিফ বলেন, গত ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা ১৯ দিনের সামরিক সংঘাতে অপমানজনক পরাজয়ের পর ভারতের সেনাপ্রধান নিজের হারানো সম্মান পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

তিনি দাবি করেন, গত বছরের এপ্রিলে ভারতের হামলার জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে বড় ধরনের পাল্টা সামরিক অভিযান চালায়। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, ওই অভিযানে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি আটটি ভারতীয় যুদ্ধবিমান—যার মধ্যে রাফালও ছিল—এবং একাধিক ড্রোন ভূপাতিত করা হয়।

প্রায় ৮৭ ঘণ্টাব্যাপী সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ মে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

খাজা আসিফ বলেন, “একটি জাতি হিসেবে ভারত মনে করছে তাদের মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়েও ভারত বর্তমানে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি। তার দাবি, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাকে ভারত একসময় নিজেদের প্রভাব বলয়ের অংশ মনে করলেও এখন সেই সম্পর্ক আগের মতো নেই।

অন্যদিকে পাকিস্তান এ অঞ্চলে ‘সম্মানজনক অবস্থান’ অর্জন করেছে বলেও দাবি করেন তিনি। তার মতে, বিষয়টি ভারতের জন্য মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

ভারত ও ইসরাইলের মধ্যে পাকিস্তানবিরোধী কোনো সমন্বয় রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেন, ইসরাইল চায় না এ অঞ্চলে ভারতের চেয়ে শক্তিশালী কোনো দেশ উঠে আসুক। তার ভাষায়, ভারত ও ইসরাইলের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে মিল থাকতে পারে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By