রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

শিক্ষা-দক্ষতায় নতুন দিগন্তের খোঁজে বগুড়ায় ‘আঞ্চলিক আলাপন’

সীমু দা
সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%97%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%96%E0%A7%8B%E0%A6%81%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E2%80%98%E0%A6%86%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8

“শিক্ষা থেকে সম্ভাবনা”এই প্রত্যয়কে সামনে রেখে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ‘আঞ্চলিক আলাপন’।

সোমবার (১৮ মে) দুপুরে বগুড়ার শেরপুরে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) হলরুমে বেসরকারি সংস্থা আইআইডি-র (IID) উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, জনপ্রতিনিধি ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিয়ে মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতকরণে তাদের মতামত তুলে ধরেন। আলাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার মহাপরিচালক মো. ফেরদৌস হোসেন খান। বিশেষ অতিথি ও বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ-র সাবেক পরিচালক ও চর উন্নয়ন গবেষণা কেন্দ্রের (CDRC) গবেষক ড. একেএম জাকারিয়া এবং আইআইডি-র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাঈদ আহমেদ।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে শুধু পুঁথিগত শিক্ষা যথেষ্ট নয়। শিক্ষাকে কর্মমুখী ও দক্ষতার ওপর ভিত্তি করে সাজাতে হবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের মূলধারার কর্মসংস্থানে যুক্ত করতে কারিগরি ও জীবনমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু, শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান এবং শাজাহানপুরের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।

সংলাপে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি আরকাম হোসেন, শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এবং জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদী লায়লা আরজুমান বানু আলোচনায় অংশ নেন। এছাড়া জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলার আমির মাওলানা আব্দুর রহমান সংলাপে নিজের অভিমত ব্যক্ত করেন।

মাঠপর্যায়ের শিক্ষা পরিস্থিতির চিত্র তুলে ধরেন শাজাহানপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ, স্বপ্নপূরণ স্কুলের প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান এবং সরকারি চাঁচাইতারা মাদলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী ঘোষ। আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে শ্রীমতী মমতাজ রানী এবং জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সুজন কুমার রাজ ভর তাদের সংকটের কথা তুলে ধরেন। যুব প্রতিনিধি হিসেবে ইয়ুথ ফর পলিসি (YfP) বগুড়ার সদস্য আব্দুল কাইয়ুম আকাশ, হাঞ্জালা সরকার, সিনথিয়া বিনতে মজিব ও আফিয়া ফারজানা আলোচনায় নতুন প্রজন্মের প্রত্যাশার কথা জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরডিএ-র পরিচালক দেলোয়ার হোসেন, উপ-পরিচালক নূর মুহাম্মদ, যুগ্ম-পরিচালক মো. তানবিরুল ইসলাম, আইআইডি-র সহকারী পরিচালক ইমন কাজী ও রিসার্চ অ্যাসোসিয়েট সাদিয়া জামান।

সংলাপের শেষে অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন যে, শিক্ষা থেকে প্রকৃত সম্ভাবনা উন্মোচনে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি ও অভিভাবকদের সচেতনতা সবচেয়ে জরুরি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By