মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

জানাজায় গিয়ে পৌর বিএনপি আহ্বায়কের মোটরসাইকেল চুরি, থানায় মামলা

সীমু দা
সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8C%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জানাজার নামাজে অংশ নিতে গিয়ে পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ’র ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের দরিয়াপুর কান্দাপাড়া গ্রামে। চুরি হওয়া মোটরসাইকেলটির মালিক আলী আকবর আনিছ’র ছোট ভাই মো. আলিম উদ্দিন (৫২)।তবে মোটরসাইকেল টি দীর্ঘদিন ধরে ব্যবহার করতেন আলী আকবর আনিছ। স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, পৌর বিএনপির সদ্যপ্রয়াত যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের জানাজার নামাজে অংশ নিতে আলী আকবর আনিছ, তাঁর ছোট ভাই আলিম উদ্দিন এবং ভাতিজা দুর্জয় মোটরসাইকেলযোগে দরিয়াপুর কান্দাপাড়া গ্রামে যান।

জানাজার নামাজের আগে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তারা আব্দুস সালামের বাড়ির উঠানে মোটরসাইকেলটি রেখে নামাজে শরিক হন। পরে দুপুর আড়াইটার দিকে ফিরে এসে মোটরসাইকেলটি আর খুঁজে পাননি। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর চক্র সুকৌশলে ১২৫ সিসির একটি ‘ডিসকভার’ মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ময়মনসিংহ-হ-১৬-৭৭০৯। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মো. আলিম উদ্দিন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। পরে গত বুধবার (১৩ মে/২৬) রাতে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে। এজাহারে বাদী উল্লেখ করেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও ব্যক্তিগতভাবে উদ্ধারের চেষ্টা চালিয়েও মোটরসাইকেলের সন্ধান না পাওয়ায় কিছুটা বিলম্বে থানায় অভিযোগ দায়ের করা হয়।এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আলী আকবর আনিছ বলেন, “জানাজায় গিয়ে মোটরসাইকেল চুরির এমন ঘটনার শিকার এবারই প্রথম নই।

প্রায় এক বছর আগেও আরেকটি জানাজায় অংশ নিতে গিয়ে সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন একটি মসজিদের সামনে রাখা আমার আরেকটি মোটরসাইকেল একইভাবে চুরি হয়েছিল। তখনও থানায় অভিযোগ করা হয়েছিল।”গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, “অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং জড়িত চোর চক্রকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By