ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘বিশ্বমানবতা ও ইমাম খামেনেয়ী-এর শাহাদাত’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আহসানুল হাদীর সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি এবং ঢাকাস্থ ইরান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইস্রাফিল আমিরি সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী এবং ঢাকাস্থ আল-জামেআতুল মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আয়াতুল্লাহ শাহাবুদ্দিন মাশায়েখি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী ও বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদী আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম খান ধন্যবাদ জ্ঞাপন করেন। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুস সবুর খান অনুষ্ঠান সঞ্চালন করেন।
বক্তারা আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের অবসান ঘটিয়ে বৈশ্বিক শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। তারা আমেরিকা ও ইজরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম খামেনেয়ী’র রুহের মাগফিরাত কামনা করেন।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);