রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

মেহেরপুরে হত্যার হুমকিমূলক চিরকুট ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার

সীমু দা
সোমবার, ১৮ মে, ২০২৬, ১:০৩ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B9%E0%A7%81%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A6%95 %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%95%E0%A7%81%E0%A6%9F %E0%A6%93 %E0%A6%95%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%B8%E0%A6%A6%E0%A7%83%E0%A6%B6 %E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

মেহেরপুরের গাংনীতে আবারও হত্যার হুমকি দিয়ে ককটেল সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

গতকাল ‎রোববার রাতের কোনো এক সময় উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের বাবলু মিয়ার বাড়ির প্রবেশপথে দোকানের সামনে এসব রেখে যায় দুর্বৃত্তরা।

বাবলু হোসেন উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মৃত রিয়াজুল মাস্টারের ছেলে।

আজ সোমবার (১৮ মে) সকালে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থানে পৌঁছায়। পুলিশ সেখান থেকে ককটেল সদৃশ বস্তু,ও দু’টি চিরকুট উদ্ধার করে গাংনী থানায় নেয়।

চিরকুটে লেখা ছিল-১ ঘন্টা সময় পেলে তোদের বিএনপিদের কি হাল করবো… পোলারা, লাভলুর মত তোদের জবাই করব,পুলিশ আমাদের হয়ে কাজ করবে আমরা ওদের টাকা দি, আরেকটি চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা আসবে ছয় মাস সময়, জয় বাংলা জয় বঙ্গবন্ধু,কুকুরের বাচ্চা বিএনপিদের কি হাল করব… পোলারা। চিঠির ভাষার মধ্যে কয়েকটি শব্দ অশ্লীল রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালটেপ দিয়ে মোড়ানো দুইটি ককটেল সদৃশ বস্তু, এবং হুমকিমূলক দুটি চিরকুট পাওয়া গেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়।এরপর প্রশাসন এসে ককটেল সাদৃশ্য বস্তু ও দু’টি চিরকুট উদ্ধার করে গাংনী থানায় নিয়ে যায়।এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

‎ভুক্তভোগী বাবলু মিয়া বলেন, ‎এর আগেও কয়েকবার চিরকুট লিখে হুমকি দিয়েছে আমাকে। আমি এবং আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছি। যারা এর সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি করছি। আমাদের প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয়, কখন কি ঘটে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারা বলেন, উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের বাবলু মিয়ার বাড়ির দোকানের সামনে ককটেল সাদৃশ্য বস্তু,দু’টি চিরকুট কে বা কাহারা রেখে যায়। খবর পেয়ে প্রশাসন এসে এগুলো উদ্ধার করে নিয়ে গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, লাল টেপ দিয়ে মোড়ানো দু’টি ককটেল সাদৃশ্য বস্তু,দু’টি চিরকুট উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় জড়িতদের শনাক্তের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য: গতকাল রোববার সকালে উপজেলার হাড়াভাঙ্গা হাজীপাড়ায় ককটেল সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করে পুলিশ। এর আগে ৩ মে উপজেলার চরগোয়াল গ্রাম ও ৬ মে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে ককটেল সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By