জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান আন্দোলনের মধ্যে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ায় দর্শন বিভাগের শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার আন্দোলনকারীদের একজন ভিসিকে ‘ফ্যাসিস্ট’ বলায় আজ রবিবার (১৭ মে) সকাল সাড়ে এগারোটার দিকে দর্শন বিভাগের শিক্ষার্থীরা নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে থেকে সংক্ষিপ্ত মিছিল বের করে কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে দর্শন বিভাগের ৫১ ব্যচের শিক্ষার্থী সোলাইমান হোসেন বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখসারির একজন শিক্ষককে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করা চরম ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য।
ভিসি ড. মোহাম্মদ কামরুল আহসানের দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী অবদানের কথা তুলে ধরে বলেন, এ ধরনের মন্তব্য তার ব্যক্তিগত সম্মানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশার মর্যাদাকেও ক্ষুণ্ণ করেছে।
৫০ ব্যচের শিক্ষার্থী রুবিনা জাহান তিথি বলেন, যিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, তাকেই ফ্যাসিস্ট বলা সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের নামে একজন সম্মানিত শিক্ষকের চরিত্রহনন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
অবিলম্বে মন্তব্যকারীদের কাছ থেকে ভিসির নিকট আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি জানান প্রতিবাদে অবস্থানকারী শিক্ষার্থীরা।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);