চলমান আলোচনার অংশ হিসেবে ইরানের কাছে পাঁচটি কঠোর শর্ত উপস্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, ওয়াশিংটনের দেওয়া এই শর্তগুলোর মধ্যে যুদ্ধকালীন কোনো ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি এবং ইরানের কাছে থাকা ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের দাবি অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি, ওয়াশিংটন চায় ইরানের মাত্র একটি পরমাণু স্থাপনা সচল থাকুক।
প্রস্তাবিত এই শর্তাবলীর অধীনে সমস্ত ফ্রন্টে যুদ্ধবিরতির বিষয়টি সরাসরি আলোচনার ফলাফলের ওপর নির্ভর করবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা সম্পদের ২৫ শতাংশও অবমুক্ত করতে রাজি নয় বলে স্পষ্ট করে দিয়েছে।
অন্যদিকে, ইরানও ইতোমধ্যে পাল্টা পাঁচটি শর্ত জুড়ে দিয়েছে। তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে— লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের ওপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। এছাড়া ইরান তাদের অবমুক্ত সম্পদের পুর্ণাঙ্গ ফেরত, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালির ওপর তাদের সার্বভৌমত্বের স্বীকৃতি দাবি করেছে।
চলতি বছরের শুরুর দিকে ইরান লক্ষ্য করে মার্কিন ও ইসরাইলি বিমান হামলার পর থেকেই পুরো অঞ্চলজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরবর্তীতে ইরানও ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর প্রতিশোধমূলক পাল্টা হামলা চালায়, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সূত্র: সামা টিভি।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);