মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

দিবালোকেই দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ

সীমু দা
রবিবার, ১৭ মে, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95%E0%A7%87%E0%A6%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B2 %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B9%E0%A6%9C %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%88%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%96

পবিত্র হজ ও ঈদুল আজহার প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত এর আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, আবুধাবির খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজ ১৪৪৭ হিজরির চাঁদের ছবি ধারণ করা হয়েছে।

রোববার (১৭ মে) সকাল ৯টা ২০ মিনিটে তোলা ওই ছবিতে চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা এবং সূর্য থেকে এর দূরত্ব ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি। জ্যোতির্বৈজ্ঞানিক এই হিসাব অনুযায়ী, আমিরাতে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

চাঁদ দেখার এ ঘোষণার পর অঞ্চলজুড়ে জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কার্যক্রম আরও জোরদার হয়েছে। ইসলামি ক্যালেন্ডারে ঈদুল আজহার তারিখ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে তিউনিসিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। একই সিদ্ধান্ত জানিয়েছে তুরস্ক। তবে তুরস্ক সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ইসলামি ক্যালেন্ডার অনুসরণ করে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্যমতে, তিউনিসিয়া ও তুরস্কে শনিবার ছিল জিলকদ মাসের ২৯তম দিন। অন্যদিকে সৌদি আরবসহ বেশিরভাগ ইসলামি দেশে রোববারকে জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে ধরা হয়েছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলমানদের জিলহজের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। আদালত এক বিবৃতিতে জানায়, রোববার সন্ধ্যায় কেউ খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য যোগাযোগ করতে হবে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, আদালতের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী ১৯ এপ্রিল থেকে জিলকদ মাস শুরু হয়েছিল। সে হিসেবে রোববার ছিল জিলকদের ২৯তম দিন, যদিও উম্মুল কুরা ক্যালেন্ডারে এটিকে ৩০তম দিন হিসেবে ধরা হয়েছে।

সৌদি সুপ্রিম কোর্ট অভিজ্ঞ পর্যবেক্ষকদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, এটি ইসলামি ঐতিহ্য ও ধর্মীয় অনুশীলনের গুরুত্বপূর্ণ অংশ।

জিলহজ মাস শুরুর ওপরই নির্ভর করছে বার্ষিক হজের সময়সূচি এবং বিশ্বজুড়ে মুসলমানদের ঈদুল আজহা উদযাপনের দিনক্ষণ।

সূত্র: গালফ নিউজ



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By