মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ঈদে সীমান্তে সক্রিয় চোরাকারবারিরা, পুলিশের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য জব্দ

সীমু দা
শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
%E0%A6%88%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9A%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%9C%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6

আসন্ন ঈদুল আযহাকে ঘিরে তিন দিক থেকে ভারত বেষ্টিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে সক্রিয় হয়ে ওঠেছে চোরাচালারী একটি শক্তিশালী চক্র। তারা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ‍্য এনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতো।

শনিবার দুপুরে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলা সদরের মহিলা কলেজের পিছনে একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ‍্য জব্দ করে। এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারি পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানালেন, ওই বাসা ভাড়া নিয়ে কারা চোরাকারবারি করতো তদন্তের স্বার্থে তা এখনি প্রকাশ করা যাচ্ছে না।

পুলিশ জানায়, দীর্ঘদিন নজরদারি শেষে গোপন সংবাদের ভীত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযানিক দল মহিলা ডিগ্রি কলেজের পিছনে একটি বাসা বাড়িতে অভিযান চালিয়ে বদ্ধ ঘরের তালা ভেঙে প্রায় ৩৫ প্রকারের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্রসাধনী ও ৩০০ কেজি বাসুমতি চাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়। যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

পুলিশের ভাষ‍্য, উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে একটি চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় প্রসাধনী ও বাসুমতি চালের মজুদ ও বিপণন করে আসছিলো। কুড়িগ্রাম সদর কেন্দ্রিক চক্রটি ভোটহাট, মাদারগঞ্জ ও নারায়নপুর সীমান্ত অঞ্চল ব্যবহার এই সকল ভারতীয় পণ্য চোরাচালান করে আসছে। দীর্ঘদিন নজরদারির পর আজ এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ আরো জানায়, উক্ত বাড়ির মালিকের নিকট হতে এই চোরাকারবারি চক্রের সকল তথ্য সংগ্রহ করা হয়েছে। যা তদন্তের স্বার্থে এখনি প্রকাশ করা যাচ্ছে না।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আজিম উদ্দিন জানালেন, বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।

সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, আসন্ন ঈদকে সামনে রেখে চোরাচালান ও মাদক সিন্ডিকেটের সকল অপচেষ্টার বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By