বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

চীন সফর শেষে ফোন-উপহার ফেলে বিমানে ওঠেন মার্কিন দল

সীমু দা
শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%93%E0%A6%A0%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%A6%E0%A6%B2

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে বেইজিং সফরে গিয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সফরসঙ্গীরা। মার্কিন সংবাদমাধ্যম মিরর ইউএস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সফর শেষে চীন থেকে পাওয়া সব উপহার ফেলে দেওয়া হয়। এমনকি সফরে ব্যবহৃত বিশেষ ‘বার্নার ফোন’ও দেশে ফেরার আগেই ধ্বংস করা হয়।

প্রতিবেদনে বলা হয়, সাইবার নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে ট্রাম্পের সফরসঙ্গীদের ব্যক্তিগত মোবাইল ফোন, ল্যাপটপ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিতে নিষেধ করা হয়েছিল। এর পরিবর্তে তাদের হাতে দেওয়া হয় অস্থায়ী ব্যবহারের জন্য ‘বার্নার ফোন’। সাধারণত বিদেশ সফরে নিরাপত্তা ঝুঁকি কমাতে এ ধরনের ফোন ব্যবহার করা হয়। তুলনামূলকভাবে কম প্রযুক্তিনির্ভর ও সীমিত সুবিধাসম্পন্ন হওয়ায় এসব ফোন হ্যাক হলেও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা কম থাকে।

মার্কিন প্রতিনিধিদল আমেরিকায় ফেরার আগে ব্যবহৃত ফোনগুলো ধ্বংস করে দেয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এছাড়া চীনের পক্ষ থেকে দেওয়া স্মারকচিহ্ন, ব্যাজসহ বিভিন্ন উপহারও এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগেই ফেলে দেওয়া হয়।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই কিছু নির্দিষ্ট দেশে সফরের সময় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে আসছে। তাদের আশঙ্কা, মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে হ্যাকিং, ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানো কিংবা গোপনে তথ্য সংগ্রহের চেষ্টা হতে পারে। এমনকি বন্ধ থাকা ডিভাইসও নজরদারির আওতায় আসতে পারে বলে মনে করেন গোয়েন্দারা।

সে কারণেই চীন সফরে মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করেননি এবং সফর থেকে পাওয়া কোনো সামগ্রীও দেশে ফেরাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার বেইজিং পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By