বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

রাতের মধ্যে ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কতা জারি

সীমু দা
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE

রাজধানী ঢাকাসহ দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ শুক্রবার (১৫ মে) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, দুপুর ১২টা থেকে রাত ১২টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলায় আজ দুপুর ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

চট্টগ্রাম বিভাগেও দুপুর ৩টা থেকে রাত ১২টার মধ্যে বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে দুপুর সাড়ে ১২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

খুলনা বিভাগের জেলাগুলোতেও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কম বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বরিশাল বিভাগের কিছু এলাকায় দুপুর ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

রংপুর বিভাগে দুপুর ২টার পর থেকে শনিবার বিকেল ৬টার মধ্যে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কয়েকটি উপজেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাত ১০টা থেকে ভোর ৪টার মধ্যে বিভাগের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত হতে পারে।

সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, যা দুপুর ৩টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরে দুপুর ৩টার পর থেকে শনিবার সকাল ৮টার মধ্যে বিভাগের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলার কিছু উপজেলায় বর্তমানে বৃষ্টি হচ্ছে এবং তা দুপুর ৩টা পর্যন্ত চলতে পারে। এছাড়া বিকেল ৬টার পর থেকে শনিবার সকাল ৮টার মধ্যে বিভাগের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By