শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ৭ হাজার ২০০-এর বেশি ওয়ার্ক ভিসা বাতিল করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন সরকারি সেবা স্থগিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশব্যাপী পরিচালিত অভিযানে তদারকি দল ও স্মার্ট নজরদারি ব্যবস্থা প্রায় ৯১ হাজার সন্দেহভাজন ঘটনা পর্যালোচনা করে। এর মধ্যে ১৩ হাজার ৫০৯টি অবৈধ কর্মসংস্থান সংক্রান্ত ঘটনা শনাক্ত হয়।
কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে শুধু ভিসা বাতিলই নয়, সৌদির ‘নিতাকাত’ কর্মসূচির আওতাতেও বাদ দেওয়া হয়েছে।
২০২৬ সালের শুরুতে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালিত পরিদর্শনে প্রায় এক লাখ ৬৮ হাজার শ্রম আইন লঙ্ঘনের ঘটনা পাওয়া যায়। একই সময়ে সংশোধনের জন্য প্রায় দুই লাখ ৩০ হাজার সতর্কবার্তা জারি করা হয়।
এছাড়া নিয়োগকারী অফিসগুলোর বিরুদ্ধে ৩ হাজার ৫২২টি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
ডিজিটাল নজরদারির অংশ হিসেবে অবৈধ গৃহকর্মী সেবা প্রচারের অভিযোগে ২৩৮টি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া মানবপাচার প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ৫৪ হাজার ঘটনার ওপর আগাম তদন্ত ও পরিদর্শন চালানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
জনসাধারণের সহযোগিতার প্রশংসা করে কর্তৃপক্ষ জানায়, নাগরিকদের কাছ থেকে পাওয়া ১৫ হাজার ৫৬৩টি অভিযোগের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ৯৭ শতাংশ অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);