বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ পে-কমিশনের সুপারিশকৃত নবম পে-স্কেল দ্রুত গেজেট করার দাবি জানিয়েছে। শুক্রবার (১৫ মে) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক মো. লুৎফর রহমান বলেন, বিগত ১১ বছরে সরকারি কর্মচারীরা পে-স্কেল থেকে বঞ্চিত ছিলেন। এই সময়ের মধ্যে সম্মিলিত মুদ্রাস্ফীতি ১০৮ শতাংশে পৌঁছেছে। ফলে ২০১৫ সালের বেতন দিয়ে ২০২৬ সালে তাদের সংসারের খরচ চালানো সম্ভব হচ্ছে না। এই প্রেক্ষাপটে নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা রয়েছে।
নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারি কর্মচারী দাবিসমূহ:
১. বেতন ও বাজেট: ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা ধার্য করে নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যথাযথ অর্থ বরাদ্দ রাখতে হবে। পে-কমিশনের সুপারিশকৃত ‘বৈষম্যহীন নবম পে-স্কেল’ দ্রুত গেজেট প্রকাশ করতে হবে।
২. টাইম স্কেল ও জ্যেষ্ঠতা পুনর্বহাল: ২০১৫ সালের গেজেট থেকে বাদ দেওয়া তিনটি টাইম স্কেল, সিলেকশন গ্রেড এবং বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল করতে হবে।
৩. পদোন্নতি ও টেকনিক্যাল মর্যাদা: ব্লক পোস্টসহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা প্রতি ৫ বছর অন্তর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের জন্য টেকনিক্যাল পদের মর্যাদা নিশ্চিত করতে হবে।
৪. গ্রাচুয়িটি ও পেনশন: সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচুয়িটির পাশাপাশি পেনশন প্রবর্তন করতে হবে। বিদ্যমান গ্রাচুয়িটি/অনুতোষিকের হার ৯০% থেকে ১০০% নির্ধারণ করতে হবে। পেনশন গ্রাচুয়িটি এক টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।
৫. ভাতাদি ও রেশনিং: বর্তমান বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে ভাতাদি পুনর্নির্ধারণ করতে হবে। ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য সামরিক/আধাসামরিক বাহিনীর মতো রেশনিং পদ্ধতি চালু করতে হবে।
৬. সংশ্লিষ্ট নীতি ও বৈষম্য নিরসন: সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে একক নিয়োগবিধি প্রণয়ণ করে বেতন ও পদে বৈষম্য দূর করতে হবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);