বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বিডি টোয়েন্টিফোর লাইভ এর ১৫ তম পালিত হয়েছে।
২০১১ সালের ১৪ মে হাঁটি হাঁটি করে পথ চলা শুরু করে দেশের স্বনামধন্য অনলাইন সংবাদমাধ্যম বিডি২৪লাইভ ডটকম। সেই পথচলা এখন ১৬ বছরে রুপ নিয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) ছিলো ‘বিডি২৪লাইভ ডটকম’-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে এই গণমাধ্যমটি। সংবাদের ব্যতিক্রম ও বিশ্লেষণধর্মী উপস্থাপন কৌশলের মাধ্যমে সংবাদপত্র জগতেও অনন্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বিডি২৪লাইভ।
বিডি২৪লাইভ ডটকম এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার হোটেল শেরাটন এর ৬ষ্ঠ তলায় কিশোরগঞ্জ নিউজ এর স্টুডিও কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এসময় বিডি২৪লাইভ এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের জনসংযোগ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আকাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সম্মান সূচক সদস্য মোঃ জাকারিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আল আমিন।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থেকে আরোও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ সভাপতি ও স্বদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, দপ্তর সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর শাহ বাদশাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, অর্থ বিষয়ক সম্পাদক উবায়েদ রনি, সাংগঠনিক সম্পাদক ও ডিবিসি টেলিভিশন এবং দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, সদস্য ও দৈনিক প্রলয় পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন, বিজয় টিভির প্রতিনিধি আলাউদ্দীন শুভ, ও প্রাইম টিভি নিউজ এবং দৈনিক প্রতিদিনের কাগজ জামাল উদ্দিন, দৈনিক গণকণ্ঠ পত্রিকার প্রতিনিধি বুরহান খান ও দৈনিক আলোকিত সকাল এর প্রতিনিধি আবু রায়হান প্রমুখ।
এসময় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, আনেয়ার হোসেন, মনিউর কাদির হিমেল, জহির আলম অপূর্ব, নাঈম হাসান ও রুপম।
বিডি২৪লাইভ ডটকমের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি সিনিয়র সাংবাদিক মোঃ জাকারিয়া বলেন, পনের আর ষোল বছর টা অল্পতেই বলা যায়। তো পনের সংখ্যাটা আমরা মনে করতে অল্প, তো পনের কিন্তু অল্প বয়স না। একটা চ্যানেলের জন্য পনের বছর কিন্তু অনেক সময়। এই পনের বছরে যাদের আস্তা বিশ্বাসে এখন প্রায় ৯ মিলিয়নের কাছাকাছি পাঠক। তো অবশ্যই তারা জার্নালিজম সেক্টরটাকে তারা বস্তনিষ্ঠ হিসাবে সত্য কে সত্য বলা, সাদাকে সাদা বলা, কালো কে কালো বলা। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমেই এতগুলো পাঠক ধরে রাখতে পারছে।
তিনি আরো বলেন, আমি মনে করি জার্নালিজম সেক্টরটি আইডেন্টিটির বিষয় না। এটা হৃদয়ে ধারণ করার বিষয়। এটা একটা বিনয়ের কাজ। একটা আস্তার কাজ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আসলে আমরা মুখে যতটুকু সহজ করে বলতে পারি, ওই হৃদয় থেকে যদি জায়গাটা আপনার চোখ দিয়ে পানি আসবে। যে আসলে রাষ্ট্রের একজন চতুর্থ স্তম্ভ এটার একটা সদস্য হিসাবে আপনি কি করছেন। কি প্রচার করছেন কি শিখছেন।
তিনি আরো বলে, যে আমরা মনে করি জার্নালিজম একটা আইডেন্টি, যে আমরা পরিচয় দিলাম আমি এমকু চ্যানেলে আছি। আসলে মানে এটা একটা ক্ষমতার দিকে নিয়ে গেসে। তো আমাদের জার্নালিজম সেক্টর টি আপনার ক্ষমতার ধারায় যা তাহলে আমরা আমাদের মূল দায়িত্ব এটা আমরা পালন করতে পারবো না। এই সেক্টর থেকে আসলেই অনেক কিছু শিখার আছে। এই সেক্টরে কাজ করতে করতেই ভালোবাসবেন।
প্রধান অতিথি আরো বলেন, বিডি টোয়েন্টিফোর লাইভ বাংলাদেশের একটা অনলাইন পোর্টাল। জিনিসটা ছোট পর্যায়ে থেকেই আসুক। মানুষও ছোট থেকে বড় হয়। তো আমি মনে করি একটা প্রতিষ্ঠান ছোট থেকেই অনেক বড় হয়। এক এসময় একটা অনলাইন থেকে স্যাটেলাইট চ্যানেলে আসা।
তিনি আরো বলেন, আমি যতটুকু জানি আকাশ দূরন্ত একটা মানুষ। অল্প অল্প থেকেই বড় হয়। আকাশের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে আমি দেখলাম এই অনলাইন মিডিয়ার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। আমি মনে করি এটা শুধু ওই পোর্টালের একার অবদান নয় এটার মধ্যে আকাশসহ সংশ্লিষ্ট সবার অবদান অবদান রয়েছে।
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম বলেন, বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম। এই নামটার মধ্যে তিনটা বিষয় স্পেশাল আছে। একটা হলো বিডি মানে আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশ, টোয়েন্টিফোর মানে ২৪ ঘন্টা, আর হলো লাইভ মানে সচল সব সময় সচল। বিডি টোয়েন্টিফোর লাইভ আসলে এমনিই একটা গণমাধ্যম যেটা বাংলাদেশের খবর ২৪ ঘন্টায় দিয়ে যাচ্ছে। এবং একটি গণমাধ্যমের মূল যে বিষয়, একটা গণমাধ্যম তখনিই জনপ্রিয় হয় বা মানুষের রাস্তা কুরাই, যখন সে সত্য ও বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করে। সেদিক থেকে বিডি টোয়েন্টিফোর লাইভ বিগত পনের বছর অত্যন্ত বস্তুনিষ্ঠতার সঙ্গে তার যে দায়িত্ব সংবাদ পরিবেশনের সেটি করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আজকের এই দিনে আমি বিডি টোয়েন্টিফোর লাইভ পরিবারকে আমাদের কিশোরগঞ্জ সাংবাদিক সমাজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আশরাফুল ইসলাম আরো বলেন, আর এখানে অনেক সময় জেলা প্রতিনিধি বা জেলার যে মিডিয়ার প্রতিনিধিত্ব করে তাকে কেন্দ্র করেও কিন্তু একটা মিডিয়ার পরিচয় বা ক্ষেতির বিষয় চলে আসে। কিশোরগঞ্জে আকাশ নামটা বললে সমাত্বক ভাবে চলে আসে বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের নামটি। অর্থাৎ এই যে আকাশ আর বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম এটা যেনো একে অন্যের পরিপূরক। একজনকে ছাড়া আর একজন অচল এরকমিই অবস্থা। অর্থাৎ আকাশ হলো মানে তার নেশাটা খুব ছোট বেলা থেকেই সাংবাদিকতার যোগ ছিলো। এবং সে যোগেই থাকে তাকে এই পেশাই নিয়ে এসেছে। তাই আমিও এই আকাশকে এইযে নেশা আসলে নেশা ভালো, একটা জিনিসের প্রতি অনুতপ্ত বা টান বুঝায়তে গিয়া মায়া বুঝায়তে গিয়া এরখম নেশা ভালো, কিন্তু মাদকদ্রব্য বা বিভিন্ন নেশা দ্রব্য আছে এগুলোতে যে আসক্তি এটা ভালো না। কিন্তু আমরা দেখেছি ঝড়, জঞ্জা, বন্যা, আগুন সব ক্ষেত্রেই আকাশ কিন্তু দুরন্ত। আকাশ ঘটনার পিছনে ছুটছে, দৌড়াচ্ছে, এইযে তার এই বিডি টোয়েন্টিফোর লাইভটাকে সঙ্গী করে। অর্থাৎ এই যে বিডি টোয়েন্টিফোর লাইভের যে পনের বছরের পথচলা, এই পনের বছর ধরেই আকাশও বিডি টোয়েন্টিফোর লাইভের পিছনে ছুটছে। তাই আমি আশা করবো বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম আগামী দিনে আরো দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাবে এবং মানুষের যে হৃদয়, পাঠকের হৃদয়, আরো অনন্ত দিনের জন্য ছুঁয়ে যাবে এবং বিডি টোয়েন্টিফোর লাইভের পাশাপাশি আমাদের আকাশেও তার যে সাংবাদিকতায় একটা পেশাগত উৎসরকতার সাক্ষর রাখবে এবং আগামীদিনে আকাশ আরো ভালো করবে এ প্রত্যাশা ব্যক্ত করছি পাশাপাশি বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমকে আবারোও তার জন্মতিথির শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আকাশের হাত ধরে বিডি২৪লাইভ সামনের দিনে আরো এগিয়ে যাবে এটিই আজকের দিনের প্রত্যাশা।
পরিশেষে বিডি২৪লাইভ এবং আকাশের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আল আমিন বলেন, আজকের আমাদের আকাশ, আমাদের সবার আদরের, আমরা সবাই তাকে আদর করি আকাশের যে গণমাধ্যম বিডি টোয়েন্টিফোর লাইভ এই নিউজ পোর্টালটি ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পা রেখেছে। তো একটা গণমাধ্যমের জন্য ১৬ বছর কিন্তু খুব একটা কম সময় না, অনেকটা সময়ই। তো আকাশ দীর্ঘদিন ধরেই গণমাধ্যমের সাথে সম্পৃক্ত। তো ছোট সময় থেকেই ওর মধ্যে একটা সাংবাদিক হওয়ার এবং গণমাধ্যমে কাজ করার একটা স্পৃহা আমরা অনেক আগে থেকেই লক্ষ্য করেছি ও যখন ক্লাস ৯/১০ এ পড়ে তখন থেকেই ওকে আমি চিনি। ওর মধ্যে আলাদা একটা স্পৃহা কাজ করে মাঠে-ঘাটে দৌড় ঝাপ করার একটা প্রবণতা আছে, ওইটা কিন্তু একটা ভালো দিক। তবে যেটা আমাদের অনেকের মধ্যেই নেই এমনকি আমরা যারা দেখা যাই যে নতুন মিডিয়া আসছে ওইটার মধ্যেও নেই। আকাশের মধ্যে কিন্তু ক্লান্তিটা নাই, ক্লান্তিহীন একটা মানুষ। এদিক থেকে আকাশকে ধন্যবাদ জানাবো। আর আকাশের বিডি টোয়েন্টিফোর লাইভ প্রায় ৯ মিলিয়ন ভিউয়ার্স। এটা কিন্তু চারটি কানা কথা না বিশাল। আশা করি আমাদের আকাশ এই মিডিয়ার সাথে সুন্দর ভাবে থাকবে আরো ভালো ভাবে কাজ করবে। আমি এই বিডি২৪লাইভ এর ১৬ বছর বর্ষে পদার্পন করায় উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন আকাশ এরও সাংবাদিকতার সাফল্য কামনা করছি।
বিডি২৪লাইভ এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এর জনসংযোগ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আকাশ বলেন, “সময়ের সাথে আমাদের ছুটে চলা অদম্য সাহস নিয়ে” ১৫ বছর পেড়িয়ে ১৬ বছরে পা রাখল বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম। সরকারি নিবন্ধন প্রাপ্ত দেশের অন্যতম স্বতন্ত্র অনলাইন সংবাদমাধ্যম বিডি২৪লাইভ ডটকম এখন সবার কাছে এক অন্যতম অনলাইন মিডিয়া। সবার দোয়া আর ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রিয় প্রতিষ্ঠান।
আকাশ আরো বলেন, ২০১১ সালের ১৪ই মে—একটি স্বপ্ন, একটি প্রত্যয় এবং সত্যকে তুলে ধরার অদম্য ইচ্ছা নিয়ে যাত্রা শুরু করেছিল “বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম”। দীর্ঘ ১৫ টি বছর অতিক্রম করে আজ আমরা গর্বের সাথে ১৬ বছরে পদার্পণ করেছি যা শুধুমাত্র সময়ের হিসাব নয়, বরং নিরলস পরিশ্রম, সংগ্রাম এবং সাফল্যের এক জীবন্ত ইতিহাস।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম আসাদ মহোদয়ের-এর দূরদৃষ্টি, নেতৃত্ব এবং সাহসী উদ্যোগের ফলেই এই অনলাইন পোর্টালটি ধাপে ধাপে একটি নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য সংবাদমাধ্যম হিসেবে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে। সত্য, ন্যায় এবং বস্তুনিষ্ঠতার প্রতি অঙ্গীকার রেখেই “বিডি টোয়েন্টিফোর লাইভ” মানুষের আস্থা অর্জন করেছে যা আমাদের সবচেয়ে বড় অর্জন।
আকাশ আরো বলেন, এই দীর্ঘ যাত্রাপথে একজন সহযাত্রী হিসেবে শুরু থেকে আজ পর্যন্ত যুক্ত থাকতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের ও আবেগঘন একটি বিষয়। প্রতিটি মুহূর্ত, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি অর্জন আমার ব্যক্তিগত জীবনেরও এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে।
তিনি আরো বলেন, ১৬ বছর পূর্তি মানে শুধুমাত্র একটি মাইলফলক নয় এটি আমাদের অভিজ্ঞতার শক্ত ভিত, আগামী দিনের সম্ভাবনার দ্বার এবং আরও দায়িত্বশীলতার সাথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। এই শুভক্ষণে “বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম” এর সাথে সম্পৃক্ত সকল সহকর্মী, শুভানুধ্যায়ী এবং পাঠকদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আপনাদের সমর্থন ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রধান প্রেরণা। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও এই প্ল্যাটফর্ম সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।
বর্তমানে বিডি টোয়েন্টিফোর লাইভ এর ফেসবুক পেইজে ৮.৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে। মহান সৃষ্টি কর্তার রহমত এবং সাধারণ মানুষের ভালোবাসাতেই এই সাফল্য। ইনশাআল্লাহ আগামীতে এই সফলতা আরো দৃঢ় হবে সেই প্রত্যাশা করি,,
শুভ হোক ১৬ বছরের এই গৌরবময় পথচলা। সামনে এগিয়ে যাক আরও দৃঢ় পদক্ষেপে।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে নিয়ে কেক কাটেন বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন আকাশ। পরে সবাই কে কেক খাওয়াইয়া দেন।
উল্লেখ্য, দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অবিচল দৃঢ়তার পরিচয় দিয়ে যাচ্ছে বিডি২৪লাইভ-এর সংবাদকর্মীরা। অতীতের মতোই জীবনের ঝুঁকি নিয়ে জনগণের কাছে সর্বশেষ সংবাদ পৌঁছ দিচ্ছেন তারা। এই কঠিন সময়ে বিডি২৪লাইভ-এর সাংবাদিকরা সারা দেশের সর্বশেষ খবর সংগ্রহের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।
সংবাদের পাশাপাশি সামাজিক দায়বন্ধতা থেকে বিভিন্ন ধরণের ছোট ছোট নাটিকা তৈরি করে সমাজের নানা অসংগতি ও ইতিবাচক দিকগুলো তুলে ধরছে বিডি২৪লাইভ। দর্শকমহলেও সেসব ভিডিও ব্যাপক সাড়া ফেলছে। প্রতিষ্ঠার পর থেকে অনলাইনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যালেক্সার জরিপ অনুযায়ী ২০১৪ সালে ও ২০১৮ সালে বাংলাদেশ থেকে ভিজিট করা নিউজ পোর্টালগুলোর মধ্যে শীর্ষ নিউজ পোর্টালের স্বীকৃতি পেয়েছিল বিডি২৪লাইভ।
এছাড়াও বিগত ১৪ বছরে দেশের সংবাদমাধ্যমগুলোর তালিকায় বরাবরই উপরে ছিল বিডি২৪লাইভ- এর অবস্থান।
মোবাইল ব্যবহারকারীদের সুবিধার্থে বিডি২৪লাইভ-এর রয়েছে ওয়েব এবং অ্যান্ড্রয়েড অ্যাপ। এছাড়াও ফেসবুকে বিডি২৪লাইভকে ফলো করছেন ৮৭ লাখের বেশি ব্যবহারকারী। ইউটিউবে রয়েছে ৫০ হাজারের বেশি সাবস্ক্রাইবার। টুইটারে ফলোয়ার সংখ্যা ২ লাখের ও বেশি।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);