ঢাকার সাভারের আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বাইপাইল কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বিকালে বাইপাইল বাসস্ট্যান্ডে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। এসময়ে আয়োজিত এক আলোচনা সভায় শ্রমিকদের অধিকার রক্ষা, ঐক্যবদ্ধ আন্দোলন এবং সংগঠনকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও প্রধান বক্তা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হুমায়ন কবির খানের উপস্থিতিতে সভার সভাপতিত্ব করেন সভাপতি আব্দুর রহিম বকস দুদু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিন বিপ্লব, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বাইপাইল শাখার সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা শ্রমিকদলের সভাপতি আবিদুর রহমান পাষাণ, সংগঠনটির সহ- সভাপতি এবং থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এছাড়া আরও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);